মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: কলেজ ছাত্রী মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী। চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমার মুখসজ্জায় চক্ষুদান করেন তরুণী মৌপিয়া পাল।

চন্দননগরের মৃৎশিল্পী মুক্তি পালের মেয়ে মৌপিয়া চন্দননগর কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পড়াশোনায় বরাবরই মেধাবী সে। করোনাকালে লকডাউনের সময়ে সে অনেকটাই ছোট ছিল। সেই সময় থেকেই দুর্গা ঠাকুর তৈরি করতে বাবাকে সাহায্য করত। এখন বাবার হেল্পিং হ্যান্ড হয়ে উঠেছেন মৌপিয়া। আজ, বৃহস্পতিবার চন্দননগরে তৃতীয়াতেই কয়েকটি পুজোর উদ্বোধন রয়েছে। তাই দম ফেলার সময় নেই বাবা-মেয়ের। বাবা প্রতিমার সাজসজ্জা থেকে শাড়ি পড়ানো সব করছেন। মেয়ের তুলির টানে জেগে উঠছে প্রতিমার ত্রিনয়ন।

আরও পডুন: ‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী 

মু্ক্তি পাল বলেন, এবছর ৪৫টি জগদ্ধাত্রী প্রতিমার বরাত পেয়েছেন তিনি। চন্দননগর, ভদ্রেশ্বর, রিষড়া মিলিয়ে রয়েছে প্রতিমার বরাত। মেয়ে বেশ কয়েকটি প্রতিমার চক্ষু দান করছে। চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার মুখের সৌন্দর্য মূল আকর্ষণ করে সবাইকে। প্রতিমার চোখই সবার আগে নজর কাড়ে। সেই মুখসজ্জার দায়িত্ব পালন করতে খারাপ লাগে না বলছেন শিল্পী মৌপিয়া। মেয়ের ঝোঁক দেখে তাঁকে এই শিল্প কলা শিখিয়েছেন বাবা মুক্তি পাল। এখনই কয়েকটি আঁকার ক্লাস করায় সে। শিল্পী মৌপিয়া বলেন, মানুষ দেখে ভাল বললে মনটা খুশি হয়। আজ থেকে শুরু হয়েছে চোখ আঁকা হাতে সময় বেশি নেই। তাই প্রচুর ব্যস্ততা।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও