ভূমিকম্পে কাঁপল ইরান, হত সাত

কম্পনের মাত্রা ৫.৯ রিখটার স্কেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে কাঁপল ইরান। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, কম্পনের মাত্রা  ৫.৯ রিখটার স্কেল। কম্পনের পর বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পে সাতজনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, চারশোর বেশি মানুষ আহত হয়েছেন।  কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। 

কম্পনের কেন্দ্রস্থল  ইরান-তুরস্ক সীমান্ত এলাকা। সে দেশের সরকারি প্রচারমাধ্যম ইরনা এই কম্পনের খবর দিতে গিয়ে জানিয়েছে, ইরান-তুরস্ক সীমান্তবর্তী এলাকায় উৎপন্ন কম্পনের জেরে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কম্পনের তীব্রতার জেরে বহু বাড়ি ভেঙে পড়েছে। ধ্বংসস্তুপের নীচে মানুষ চাপা পড়ে রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় জোরকদমে চলছে উদ্ধারকাজ। কম্পন প্রভাবিত এলাকার বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। উদ্ধারকাজের পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। মৃতদের মধ্যে কয়জন পুরুষ ও মহিলা, বা শিশু আছে কি না, তা এখনও জানা যায়নি। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে প্রশাসন। 

সরকারি প্রচারমাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুসারে, সে দেশের সব সরকারি হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে। আহতরা দ্রুত পৌঁছলে যাতে সঙ্গে সঙ্গে চিকিৎসকা পরিষেবা শুরু করা যায়, তার জন্য পদক্ষেপ করতে বলা হয়েছে। 

কম্পন হয় রাতে। ফলে, মৃতের সংখ্যা যে বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই।  কম্পনে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে গিয়েছে উদ্ধারকারীদল। আহত কয়েকজন নিকটবর্তী হাসপাতালে ভর্তি।  

আরও পড়ুন ভূমিকম্প নিয়ে আলোচনার মাঝেই কেঁপে উঠল সংসদ ভবন

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা