রবিবার সকাল থেকে ঝাড়গ্রামে ফের বসল মাছের বাজার

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: দীর্ঘ ১০ দিনের অবসান ঘটিয়ে ঝাড়গ্রামে মাছ ব্যবসা ফের শুরু করল মৎস্য ব্যবসায়ীরা। গত ২০ তারিখ থেকে ঝাড়গ্রাম জুবলি মার্কেটে (Jhargram Jubli Market) মৎস্য ব্যবসায়ীরা মাছ বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিয়েছিল। তাদের যে সমস্যা নিকাশি নালা এবং জমে থাকা জল পরিষ্কার করার দাবিতে বিভিন্ন জায়গায় ডেপুটেশন এবং আন্দোলন করে কোন সুরাহা না হওয়ায় তারা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য মৎস্য ব্যবসা বন্ধের ডাক দিয়েছিল।

সে ক্ষেত্রে ঝাড়্গ্রাম জেলা সহ ঝাড়গ্রাম পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডেও (Jharkhand) মাছ ব্যবসা বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। সমস্যা দেখা দিয়েছিল হাসপাতাল, জেলখানা সমস্ত সরকারি দফতরে। যার ফলে ঝাড়গ্রাম পৌরসভা (Jhargram Municipality) এবং ঝাড়গাম জেলা প্রশাসন তৎপর হয় তাদের সমস্যার সমাধানে। জুবলী মার্কেটে মাছ বাজারের কাজ শুরু হলেও পুরোপুরি সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি।

মৎস্য ব্যবসায়ীরা আশাবাদী আগামী পাঁচ দিনের মধ্যে তাদের কাজ শেষ হয়ে যাবে। তখন তারা মাছের বাজারে (Fish Market) বসাতে সক্ষম হবেন ।কিন্তু সাধারণ মানুষেকে যাতে আর সমস্যায় পড়তে না হয় তার জন্য অস্থায়ীভাবে মাছ ব্যবসা শুরু করল জুবলি মার্কেটের মৎস্য ব্যবসায়ীরা। তাতে খুশি ঝাড়্গ্রাম জেলা সহ ঝাড়গ্রাম জেলার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সমস্ত সাধারণ মানুষ। রবিবার সকাল থেকে মাছ বাজারে উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়। ক্রেতা থেকে বিক্রেতা সকলের মুখে হাসি ফুটেছে।

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জেতার ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা