পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে মৃত বেড়ে ১০০, সকলেই পুলিশকর্মী

ঘটনায় জখমদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১০০। এরা সকলেই পুলিশকর্মী। ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। সংখ্যগরিষ্ঠের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা । সংখ্যাগরিষ্ঠের শরীরের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ জ্বলে গিয়েছে। হামলার দায় স্বীকার করেছে পাক-তালিবান।

বিবিসি তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। সেখানে এখনও অ্যাম্বুল্যান্সের আসা-যাওয়া অব্যাহত। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধারের পাশাপাশি ধ্বংসস্তুপের নীচে যারা চাপা পড়েছেন, তাদের দ্রুত উদ্ধার করে  নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।  এদিন সকালে ধ্বংসস্তুপের নীচ থেকে নয়জনকে জীবীত অবস্থায় উদ্ধার  করা হয়। স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তুপের নীচে আর কোনও দেহ পড়ে নেই। বলা হচ্ছে, সাম্প্রতিক অতীতে পাকিস্তানের বুকে এত বডো হামলা হয়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন।  শেহবাজ বলেন, তালিবানরা দেশ অশান্ত করে তোলার চেষ্টা করছে। তাই, ইচ্ছাকৃতভাবে পুলিশকে সন্ত্রাসের নিশানা করা হয়েছে। সরকার এই অপশক্তির কাছে মাথা নোয়াবে না। লড়াই চলবে। 

পেশাওয়ারের পুলিশ প্রধান মহম্মদ ইজাজ খান জানিয়েছেন, ঘটনার সময় মসজিদে তিনশো থেকে চারশো পুলিশকর্মী উপস্থিত ছিলেন। মসজিদে গিয়েছিলে নমাজ পড়তে। একসঙ্গে এতজন পুলিশকর্মীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করা হবে।

 

আরও পড়ুন এক সঙ্গে ৬০টি রকেট হামলা, ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কিয়েভ

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা