গৃহবধূর রহস্যমৃত্যু, চাঞ্চল্য

সুজয়ের বাড়ি মহেশতলা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের গঙ্গারামপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বেহালায়। এই ঘটনায় গ্রেফতার (ARREST)  হয়েছেন মৃতার স্বামী। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বেহালার সরশুনা থানার অন্তর্গত কাস্টলডাঙা লিঙ্ক রোডের বাসিন্দা ছিলেন সুস্মিতা দেবনাথ। গত ২০২১ সালের অগাস্ট মাসে দেখাশুনো করে বিয়ে হয় সুস্মিতা এবং সুজয় দাসের। সুজয়ের বাড়ি মহেশতলা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের গঙ্গারামপুরে।

মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের মাত্র ১ বছরের পর থেকেই সুজয় এবং সুস্মিতার মধ্যে কলহ শুরু হয়েছিল। এমনকি ছোট বিষয় নিয়েও লেগে থাকত অশান্তি। সেই কলহ দুই পরিবার জানতে পারে। তারপর থেকে দু’ই পরিবারের মধ্যেও বাধে বচসা।  দুই পরিবার সূত্রে খবর, সুজয় এবং সুস্মিতার ছোট সন্তান আছে।

সুস্মিতার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, গত সোমবার সন্ধ্যায় মেয়ের সঙ্গে মায়ের শেষবার কথা হয়েছিল। অভিযোগ, সুজয়ের বাড়ি থেকে মৃত্যুর কোনও খবর দেওয়া হয়নি। প্রতিবেশীরা সুস্মিতার মৃত্যুর খবর জানিয়েছেন। জানা গিয়েছে, মহেশতলা থানার পুলিশ সুজয়ের বাড়ি থেকে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেহ পাঠানো হয়েছে বিদ্যাসাগর হাসপাতালে।

মৃতার বাবা প্রবীর দেবনাথের অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। এদিকে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্তের বাবা গৌতম দাস। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রথমে সুজয়কে আটক করা হয়। তারপরে গ্রেফতার করা হয়। থানা সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুন না আত্মহত্যা তা জানতে তদন্ত চলছে।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন