TMKOC: শো ছাড়ার ১ বছর পরেও কয়েক লক্ষ টাকার বকেয়া বাকি: বিস্ফোরক শৈলেশ

তিনি অসম্মান বোধ করেছেন এবং কোনও নোটিশ ছাড়াই শো ছেড়ে চলে গিয়েছেন। এরপরেও শৈলেশ একটি মর্যাদাপূর্ণ নীরবতা বজায় রেখেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ক্ষেত্র বড়ই জটিল। এখানে সুনাম অর্জন করতে যেমন দিনের পর দিন কেটে যায়, তেমনি দুর্নাম কুড়োতেও বেশি সময় লাগেনা। এছাড়াও যেকোনও ইন্ডাস্ট্রির নামেও রয়েছে নানা দুর্নাম। যেকোনও ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রি অথবা টেলিভিশনের কলাকুশলীদের বকেয়া না মেটানো, পরিচালক-প্রযোজকদের কুপ্রস্তাব এসব বদনাম আজকাল খুবই কমন বিষয় হয়ে উঠেছে। এই কারণে নানা সময়ে বিদ্রোহের মেজাজেও পাওয়া যায়, তারকাদের। এবার সেই তালিকায় যোগ হলেন, সাব টিভির জনপ্রিয় শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্র শৈলেশ লোধার। যিনি গত ১৪ বছর এই শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন। হিন্দি টেলিভিশন মহলে ‘tmkoc’ ধারাবাহিকটি বেশ পপুলার। দীর্ঘ ১৫ বছর ধরে সাব টিভির পর্দায় রাজত্ব করছে এই সিরিয়াল। যদিও বহুদিন হল ধারাবাহিক সেই আমেজটা এখন আর নেই। এই মুহূর্তে অনেক মুখ্য চরিত্র বিদায় নিয়েছে ধারাবাহিক থেকে। যার মধ্যে রয়েছেন শৈলেশও, যিনি গত ছয় মাস হল, ধারাবাহিক থেকে প্রস্থান করেছেন।

কিন্তু এখনও তিনি বকেয়া পাননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এসে নিজেই জানালেন অভিনেতা। তাঁর কথায়, ‘আমার বকেয়া এখনও ক্লিয়ার করা হয়নি।’ অভিনেতা, ২০২২ সালের এপ্রিলে শো ছেড়ে দেন৷ কিন্তু এক বছর পরেও তিনি তাঁর বকেয়া অর্থ পায়নি, নির্মাতারা তাঁর বকেয়া পরিষ্কার করেনি৷ প্রায় ছয় অঙ্কের মতো টাকা পাবেন তিনি অর্থাৎ কয়েক লাখ টাকা। তিনি প্রায় এক বছর ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন। কিন্তু এই বিষয়ে প্রযোজক অসিত কুমার মোদি কোনো কর্ণপাত করছেন না।

একটি সূত্র জানিয়েছে, শোরনারের সঙ্গে ঝগড়ার কারণে লোধা শো ছেড়ে দেন। “তিনি অসম্মান বোধ করেছেন এবং কোনও নোটিশ ছাড়াই শো ছেড়ে চলে গিয়েছেন। এরপরেও শৈলেশ একটি মর্যাদাপূর্ণ নীরবতা বজায় রেখেছেন।” আরেকটি সূত্র জানান, “এই শোয়ের ক্ষেত্রে এটি প্রথম নয় যে, কারও চেক বিলম্বিত হয়েছে। এর আগে নেহার (যিনি শোতে অঞ্জলি চরিত্রে অভিনয় করেছিলেন) ৩০-৪০ লক্ষ এখনও প্রযোজক ক্লিয়ার করেনি। এমনকি অভিনেতা রাজ আনাদকাট, যিনি তপু চরিত্রে অভিনয় করেছিলেন, তিনিও একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন। শোয়ের তারকারা প্রযোজকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোনও সাড়া দেয়নি বলে অভিযোগ পাওনাদার তারকাদের।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ