নোট থেকে রানি এলিজাবেথের ছবি সরিয়ে ফেলবে অস্ট্রেলিয়া

সিদ্ধান্ত অস্ট্রেলিয়া রিজার্ভ ব্যাঙ্কের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নোট থেকে রানি এলাজেবেথের ছবি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। আগামীদিনে নতুন নোটে রানি এলিজাবেথের ছবি থাকবে না। থাকবে না রাজা চার্লসের ছবিও। 

অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে,  গত কয়েক মাস ধরে সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছিল। সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে, ৫ ডলারের নতুন নোটে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি ছাপানো হবে না। এমনকী রাজা চার্লসের ছবিও না।  নতুন নোটের একদিকে থাকবে অস্ট্রেলিয়া পার্লামেন্টের ছবি। নোটের অন্যদিকে ছাপা হবে অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের কোলাজ। নতুন নোটের জন্য নকশা তৈরি করতে বলা হয়েছে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সরকার মনে করছে রানি দ্বিতীয় এলিজাবেথের ওই ছবি  তাঁর ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার পরিবর্তে রাজপরিবারে তাঁর অবস্থানকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তা ছাডা অস্ট্রেলিয়া একটি স্বাধীন দেশ। তাই, ভিন দেশের রাজপরিবারে শীর্ষে থাকা ব্য়ক্তির ছবি ছাপানো রীতি বিরুদ্ধ। গত কয়েক দশক ধরে এই প্রথা মেনে এসেছে অস্ট্রেলিয়া রিজার্ভ ব্যাঙ্ক। এবার সময় হয়েছে সেই প্রথায় ইতি টানার। আপাতত ৫ ডলারের নোট থেকে  সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীকালে বাকি নোট  থেকেও ব্রিটিশ সাম্রাজ্যের কোনও প্রতিনিধি বা রাজপরিবারের সামান্য নিদর্শনও সরিয়ে ফেলা হবে। নতুন নোট ছাপানোর পর পুরনো নোট ফিরিয়ে দিতে জারি হবে বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন অস্ট্রেলিয়ায় স্বামী নারায়ণ মন্দিরে খলিস্তানি হামলা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা