পণের জন্য স্ত্রীকে নির্যাতন, বাংলাদেশি ক্রিকেটারের নামে চার্জশিট

চার্জশিট দাখিলের সময়ে আদালতে উপস্থিত ছিলেন অভিযুক্ত আল আমিন হোসেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পণের জন্য স্ত্রীর উপরে নির্যাতন চালানোর সত্যতা মেলায় জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের নামে চার্জশিট জমা দিল ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহয়ের এজলাসে ওপই চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী আধিকারিক তথা মিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) সোহেল রানা। চার্জশিটটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারকের কাছে পাঠিয়ে দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এদিন আদালতে উপস্থিত ছিলেন অভিযুক্ত আল আমিন হোসেন।

গত বছর ১ সেপ্টেম্বর স্বামী তথা বাংলাদেশ জাতীয় দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে পণের দাবিতে নির্যাতন চালানো, মারধড় করে মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ জানান ইসরাত জাহান। অভিযোগপত্রে তিনি অভিযোগ করেন, ২০১২ সালের ২৬ ডিসেম্বর বিয়ের পর থেকেই স্বামী আল আমিন তার স্ত্রী ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই টাকা দিতে রাজি না হওয়ায় লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে থাকেন। গত বছরের ২৫ অগস্ট পণের দাবিতে  আল আমিন তাঁকে বেধড়ক মারধর করেন। দুই সন্তান সহ বাড়ি থেকে বের করে দেন।

ইসরাতের অভিযোগের ভিত্তিতে পরের দিন ২ সেপ্টেম্বর এফআইআর দায়ের করে মিরপুর মডেল থানা। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় বাংলাদেশ জাতীয় দলের পেসার আল আমিনকে। কিন্তু গ্রেফতারির আশঙ্কায় গা ঢাকা দেন তিনি। শেষ পর্যন্ত আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁর আট সপ্তাহের জামিন মঞ্জুর করে। আট সপ্তাহ পর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে নিয়মিত জামিন পান বাংলাদেশ জাতীয় দলের পেসার। তদন্তে আল আমিনের বিরুদ্ধে পণের দাবিতে স্ত্রীর উপরে নির্যাতন চালানো ও সন্তানসহ ইশরাত জাহানকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রমাণ মিলেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা