মেদিনীপুরের মাটিতে অভিষেকের সভা কিছুক্ষণ পরেই, তৃণমূলে যোগ দিতে পারেন কারা?

কে কে দল বদল করতে পারেন? গত ১০ জানুয়ারি বিশেষ সূত্রে জানা গিয়েছিল, অভিষেকের ক্যামাকস্ট্রিটের অফিসে হঠাৎ উপস্থিত হয়েছেন ৩ বিজেপি নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই জনসভা শুধু বড় জনসভাই নয়, তা হবে চমকপ্রদ। এমনটাই দাবি তৃণমূলের। দল সূত্রে খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের জনসভায় বিজেপি শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিতে পারেন পদ্মশিবিরের হেভিওয়েট ও তারকা বিধায়ক। শুধু তাই নয়, এদিন দলের সমস্ত স্তরের কর্মীদের ঐক্যের বার্তাও দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)।

কেশপুরের আনন্দপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শুরু হবে দুপুর ১টা থেকে। সভায় উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। মঞ্চ থেকে অভিষেক কড়া বার্তা দেবেন গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার। দল সূত্রে খবর, বেশ কিছু বিজেপি নেতা এদিন মঞ্চ থেকে তৃণমূলের পতাকা তুলে নেবেন। খবর, নাম লেখানোর পাশাপাশি থাকছে জোড়াফুল শিবিরে প্রত্যাবর্তনও।

কে কে দল বদল করতে পারেন? গত ১০ জানুয়ারি বিশেষ সূত্রে জানা গিয়েছিল, অভিষেকের ক্যামাকস্ট্রিটের অফিসে হঠাৎ উপস্থিত হয়েছেন ৩ বিজেপি নেতা। তাঁরা বিধায়ক। খবর পাওয়া গিয়েছিল, একজন জঙ্গলমহল সংলগ্ন এলাকার বিধায়ক, একজন আসানসোল শিল্পাঞ্চল সংলগ্ন এলাকার এবং একজন উত্তরবঙ্গের বিধায়ক।

গত ২০ জানুয়ারি ভাইরাল হয়েছিল তৃণমূল বিধায়ক তথা মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা কো-অর্ডিনেটোর অজিত মাইতির সঙ্গে বিজেপি বিধায়ক হিরণের ছবি। হিরণ তা অস্বীকার করলেও অজিত মাইতির দাবি ছিল, ওই ছবিটি গত ১০ জানুয়ারির। অভিষেকের ক্যামাকস্ট্রিটের কার্যালয়ে ছিলেন তাঁরা। প্রশ্ন, আনন্দপুরের সভাতে বিজেপির এই ৩ বিধায়ক হাতে ঘাসফুল পতাকা তুলে নেবেন? না কি তাঁদের সঙ্গে আরও কেউ? তৃণমূলের দাবি, এই জনসভায় জমায়েত হবে অন্তত ২ লক্ষ।

পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরের মাটিতে এই জনসভা স্বাভাবিক ভাবেই বাড়তি অক্সিজেন জোগাবে তৃণমূলকে। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা, মানুষের পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধান এবং জনপ্রিয়তায় বেশি জোর দেওয়ার নির্দেশ দেবেন অভিষেক। এই সভা থেকে হেরিটেজ, স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট এবং পর্যটন নিয়েও বিশেষ কিছু বলতে পারেন তিনি। 

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী