মুক্তিযুদ্ধে বাঙালি নিধনের জন্য ক্ষমা চান, পাক বিদেশমন্ত্রীকে বললেন বাংলাদেশের মন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন ঢাকা- কলম্বো বিমানের ভাড়া কমানোর জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তিযুদ্ধের সময়ে নিরস্ত্র বাঙালির ওপরে নৃশংসতা চালিয়েছে পাকিস্তান। তার জন্য পাকিস্তানের (PAKISTAN) আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাওয়া উচিৎ। পাক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খাঁকে  এমনই বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

তিনদিনের শ্রীলঙ্কা (SHRILANKA) সফরকালে পাক বিদেশমন্ত্রীকে সরাসরি এই বার্তা দেন বাংলাদেশের (BANGLADESH) মন্ত্রী। এদিন ড. একে আব্দুল মোমেন সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমা সিংহের সঙ্গেও। তিনি বৈঠক করেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. বিমলা রায়ের সঙ্গেও। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন ঢাকা- কলম্বো বিমানের ভাড়া কমানোর জন্য।

শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গত বৃহস্পতিবার তিনদিনের জন্য সফরে গিয়েছেন ড. একে আব্দুল মোমেন। এই সফরকালেই পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে কড়া বার্তা দিলেন তিনি। তাঁর মুখে উঠে এল বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের কথা। পাকিস্তানের অকথ্য অত্যাচার এবং নৃশংসতার ঘটনা উল্লেখ করে সরব হন তিনি। দাবি জানান, পাকিস্তানের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার। এদিন তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতা চেয়েছিল। সেই ন্যায্য দাবির জন্য পাকিস্তান বর্বর ভাবে নিরস্ত্র বাঙালিদের ওপর হত্যালীলা চালিয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা