সাফ অনূর্ধ্ব-২০: নেপালকে হারিয়ে জিতল বাংলাদেশের মেয়েরা

কমলাপুর স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে শামসুন্নাহাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নেপালকে গুঁড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হলো বাংলাদেশ। বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছেন শামসুন্নাহার-রিপারা। দলের হয়ে জয়সূচক গোল করেছেন শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার ও উন্নতি খাতুন। অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা। 

এদিন ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপায় গোলাম রব্বানির মেয়েরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সহজ সুযোগ পেয়েছিলেন আকলিমা খাতুন। নেপালি গোলরক্ষক কবিতা বক্সের মাথায় এসে গোলমুখি শট প্রতিহত করতে ব্যর্থ হন। ফাঁকায় বল পেয়ে যান আকলিমা। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেননি। ১৮ মিনিটে অধিনায়ক শামসুন্নাহার বল নিয়ে ঢুকে ডান দিকে পাস দেন শাহেদা আক্তার রিপাকে। রিপা বক্সে ক্রস দেন আকলিমাকে। আকলিমা ফাঁকায় দাঁড়িয়েও বল ধরতে পারেননি। বাংলাদেশের দাপটের মধ্যে ৩৬ মিনিটে প্রতি আক্রমণে উঠে গোলের সুযোগ তৈরি করেছিল নেপাল। তবে আমিশা কার্কির গড়ানো শট পোস্ট ঘেঁষে বাইরে বেরিয়ে যায়। ৪২ মিনিটে নেপালের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন রিপা। ৪৫ মিনিটে ব্যবধান বাড়ান অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা চালায় নেপালের মেয়েরা। বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণে হানাও দিয়েছিলেন। কিন্তু গোল পোস্টের নিচে দুর্ভেদ্য প্রহরী হয়ে দাঁড়িয়েছিলেন রূপনা চাকমা। ৮০ মিনিটে। আমিশা কার্কির গড়ানো শট ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি। দুই গোলে এগিয়ে থাকা বাংলাদেশের মেয়েরাও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায়। ম্যাচের প্রায় শেষ লগ্নে ৮৭ মিনিটে তৃতীয় গোল পায় বাংলাদেশ। রিপার ফ্রিকিক থেকে গোল করেন উন্নতি খাতুন। গত সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে মহিলা সাফ কাপ জিতেছিলেন সাবিনা-কৃষ্ণারা। এবার ঢাকায় বিজয়ের পতাকা ওড়ালেন সাবিনাদের অনুজরা।

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো