স্তন টিউমারে আক্রান্ত, সারা শরীরে সংক্রমণ! এরপরেও নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন অনুমিতা

গত তিন মাস ধরে আমার জ্বর ছিল। তখন তেমনভাবে বুঝতে পারিনি। শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর ২০ নভেম্বর টানা ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর প্রয়াত হয়েছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মৃত্যুর আগে দুবার ক্যান্সার জয় করেও জীবনের মূল স্রোতে ফিরতে পারলেন অভিনেত্রী। ২০১১ সালের পর ২০২১-পরপর দুবার ক্যান্সারে আক্রান্ত হয়েও মনের বিশ্বাসে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিলেন অভিনেত্রী। কিন্তু শেষ রক্ষা হলনা। শেষকালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি, আর বাড়ি ফিরতে পারলেন না। ঐন্দ্রিলার স্মৃতি আজীবন অব্যাহত থাকবে বাংলার বুকে। তবে টলিউড ইন্ডাস্ট্রিতে মারণ রোগে আক্রান্ত হয়েছেন, শুধু ঐন্দ্রিলাই নয়। এই তালিকায় নাম রয়েছে একাধিক অভিনেত্রী র।

এবার প্রকাশ্যে এল, আরও এক টলিউড অভিনেত্রীর কঠিন রোগের কথা। তাঁকে প্রতি দিন সানবাংলার ‘সাথী’ সিরিয়ালে দেখেন দর্শক। খুব অল্পদিনেই দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছেন তিনি। হ্যাঁ, এই ছবিতে বৃষ্টির চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী অনুমিতা দত্ত। প্রায় এক মাস তিনি বিশ্রামে ছিলেন। শুটিংয়ের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে। স্তনে টিউমার তাঁর, কঠিন অসুখের পরও ঘণ্টা শুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। বেসরকারি চ্যানেলের তরফ থেকে অনুমিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গত তিন মাস ধরে আমার জ্বর ছিল। তখন তেমনভাবে বুঝতে পারিনি। শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ি। রক্তচাপের সমস্যা হয়। হৃদ্স্পন্দন বেড়ে যায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক বলেন মাইল্ড স্ট্রোক হয়েছে। আমার নিউমোনিয়া ধরা পড়ে। ততদিনে সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে।”

তিনি আরও বলেন, প্রায় এক মাস বাড়িতে থাকতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু বাড়িতে থাকতে পছন্দ নয় বলে, প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলে অভিনয়ে ফেরেন তিনি। মাত্র কয়েকটি দৃশ্যের শুটিংয়ের জন্য তিনি সকালে স্টুডিওতে যান। যা যায়, অনেক আগে তাঁর স্তনে টিউমর হয়েছিল। অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু ওষুধে খেয়েই এখন সু্স্থ অনুমিতা। তবে চিকিৎসকের পরামর্শে কড়া নিয়মের মধ্যে রয়েছেন। কাজকে এতটাই ভালবাসেন যে, শারীরিক ভাবে তিনি যতই অসুস্থ হই না কেন, মানসিকভাবে তিনি একদম সুস্থ।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২