আকাশসীমায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ভয়ে ইস্তফা মলদোভার প্রধানমন্ত্রীর

পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ডোরিন রিসিয়ান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেন বনাম রুশ যুদ্ধে প্রথম থেকেই ভোলদিমির জেলেনস্কির দেশের পাশে দাঁড়িয়েছিলেন মলদোভার প্রধানমন্ত্রী নাতালিয়া গাভ্রিলিতা। ইউরোপীয় ইউনিয়নের বান্ধব হিসেবেই  পরিচিত হয়ে উঠেছিলেন। কিন্তু শুক্রবার দেশের আকাশে একাধিক রুশ ক্ষেপণাস্ত্র উড়তে দেখার পরেই তড়িঘড়ি প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন তিনি। মূল্যবৃদ্ধি সহ একাধিক সঙ্কটের সঙ্গে লড়াই করতে থাকা দেশের দায়িত্বভার আর তাঁর পক্ষে সামলানো সম্ভব নয় বলে ইস্তফার পরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নাতালিয়া। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রতিরক্ষা উপদেষ্টা ডোরিন রিসিয়ানের নাম প্রস্তাব করেছেন পদত্যাগী প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহেই সংসদের অধিবেশন ডেকে আনুষ্ঠানিকভাবে রিসিয়ানকে প্রধাননমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে।

ইউরোপের সবচেয়ে দরিদ্রতম দেশ হিসেবেই পরিচিত মলদোভা। ২০২১ সালের অগস্ট মাসে নির্বাচনে জিতে দেশটির প্রধানমন্ত্রী হন নাতালিয়া গাভ্রিলিতা। কট্টর রুশ বিরোধী হিসেবেই পরিচিত। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার পর থেকেই চরম সমস্যায় পড়ে যায় মলদোভা সরকার। ঘোষিত শত্রু ইউরোপীয় ইউনিয়নের সুরে সুর মেলানোয় মস্কোর পক্ষ থেকে মলদোভায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তাতে একদিকে যেমন দেশটিতে জ্বালানি সঙ্কট দেখা দেয় তেমনই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে ওঠে। ফলে সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে।

ক্ষমতায় আসার মাত্র দেড় বছরের মধ্যে ইস্তফা দিতে বাধ্য হওয়া মলদোভার পদত্যাগী প্রধানমন্ত্রী রাশিয়াকে নিশানা করে বলেন, ‘ক্রমলিন গ্যাস সরবরাহ নিয়ে আমাদের ব্ল্যাকমেল করতে চেয়েছিল। ভেঙেছিল আমরা ওদের চাপের কাছে নতজানু হব। কিন্তু তা আমরা হয়নি। আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলাম। দেশের প্রকৃত অর্থে উন্নয়ন চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের হল, তা করতে পারলাম না।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা