চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কিডনির সফল প্রতিস্থাপন, সিঙ্গাপুর থেকে আজ দেশে ফিরছেন লালু

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরের হাসপাতালে লালু প্রসাদের কিডনির সফল প্রতিস্থাপন হয়েছে। শনিবার সেখান থেকে লালু প্রসাদ দেশে ফিরছেন। সিঙ্গাপুরে লালু প্রসাদের মেয়ে রোহিণী আচার্য শনিবার টুইট করে তাঁর বাবার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। 

 রোহিণী  টুইটারে লিখেছেন – আমি আপনাদের একটা ভালো খবর শোনাতে চাই। বাবার কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে। আজ শনিবার তিনি দেশে ফিরবেন। চিকিৎসকেরা তাকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। দীর্ঘদিন বাদে বাবার সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। আমার পক্ষে বাবার প্রতি যতটা করা সম্ভব হয়েছে করতে পেরেছি। আর আপনারা, যারা লালুজির সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যাবেন, তাদের প্রতি আমার পরামর্শ- অনুগ্রহ করে ওনার সঙ্গে খুব বেশি কথা বলবেন না। ওনার বয়স হয়েছে। অপারেশন একেবারেই ছোটখাটো নয়। তাই, যারাই লালু প্রসাদের সঙ্গে দেখা করতেন যাবেন, তাদের প্রত্যেকের কাছে আমার পরামর্শ – মাস্ক ব্যবহার করুন। অবশ্য পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরে লালু প্রসাদের সঙ্গে আপনারা দেখা করতে যান। 

রোহিণী আরও লিখেছেন, ডাক্তারের সঙ্গে কথা বলেই লালুজির ভক্ত এবং দলের অগনিত কর্মী-সমর্থকদের এই পরামর্শ দেওয়া হচ্ছে। ডাক্তারবাবুরা বলেছেন, বাবা যেন তাঁর সংক্রমণের ব্য়াপারে সতর্ক থাকেন। খুব বেশি লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ না হওয়াই বাঞ্ছনীয়।  চেক আপের জন্য তাকে আরও একবার সিঙ্গাপুরে আসতে হবে। আমার আশা, বাবা বয়সের কথা ভেবে নিজের প্রতি  যত্নশীল হবেন। 

আরও পড়ুন চোট গুরুতর লালুর, এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হচ্ছে দিল্লি

Published by:

Share Link:

More Releted News:

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ