আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তুরস্ক ভূমিকম্পে ভারতীয়র মৃত্যু, হোটেলের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার দেহ

নিজস্ব প্রতিনিধি, আঙ্কারা: তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের বলি হলেন উত্তরাখণ্ডের এক বাসিন্দা। আজ শনিবার মালাত্যার একটি হোটেলের ধ্বংসাবশেষ থেকে বিজয় কুমার নামে ওই ভারতীয় নাগরিকের নিথর দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তুরস্কের প্রলয়ঙ্কারী ভূমিকম্পে এই প্রথম কোনও ভারতীয়র মৃত্যু হলো। মৃতের মরদেহ তাঁর পরিবারের কাছে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আঙ্কারায় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকরা।

গত সোমবার ভোরে ৭ দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সংলগ্ন সিরিয়ার উত্তরাঞ্চল। চোখের নিমিষেই ধূলিসা‍ৎ হয়ে যায় কয়েক হাজার বাড়ি-ঘর।  ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন ঘুমিয়ে থাকা কয়েক হাজার মানুষ। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। কয়েক লক্ষ মানুষকে নিরাপদে উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকারীরা। ভয়াবহ ভূমিকম্পের মোকাবিলার জন্য তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত। ইতিমধ্যেই ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে উদ্ধারকার্যে ঝাঁপিয়েছেন জাতীয় বিপর্য়য মোকাবিলা বাহিনীর সদস্যরা। ভূমিকম্প বিধ্বস্ত অসহায় মানুষদের জন্য পাঠানো হয়েছে ত্রাণ।

এদিন তুরস্কের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক টুইট বার্তায় বিধ্বংসী ভূমিকম্পে এক স্বদেশিয় নাগরিকের মৃত্যুর খবর জানানো হয়েছে। টুইটে লেখা হয়েছে, ব্যবসার কাজে তুরস্কে এসেছিলেন বিজয় কুমার নামে উত্তরাখণ্ডের এক বাসিন্দা। গত ৬ ফেব্রুয়ারি সোমবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পরে তাঁর কোনও খোঁজ মিলছিল না। অবশেষে মালাত্যার এক হোটেলের ধ্বংসাবশেষের ভিতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।’ ভূমিকম্পে সব মিলিয়ে কতজন ভারতীয নিখোঁজ রয়েছেন সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানাতে পারেনি তুরস্কের ভারতীয় দূতাবাস। 

Published by:

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ