আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভূমিকম্পের ২০৩ ঘন্টা পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধার ৪০ বছরের মহিলা

নিজস্ব প্রতিনিধি, আঙ্কারা: কথায় বলে,’ রাখে হরি, মারে কে’। ভয়াবহ ভূমিকম্পের পরে ধ্বংসস্তুপের নিচে টানা নয়দিন চাপা পড়েও অবিশ্বাস্যভাবে  বেঁচে গিয়েছেন ৪০ বছর বয়সী এক মহিলা। আজ মঙ্গলবার হাতা প্রদেশের এক ধ্বংসস্তুপের ভিতর থেকে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। উদ্ধার করার পরেই স্থানীয হাসপাতালে পাঠানো হয়েছে বরাত জোরে বেঁচে যাওয়া মহিলাকে। আর ২০৩ ঘন্টা বাদেও ধ্বংসস্তুপের নিচে প্রাণের সন্ধান মেলায় দ্বিগুণ উ‍ৎসাহে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকারীরা।

গত সোমবার ভোরে ভয়াবহ ভুমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। চোখের নিমিষেই ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল হাতা, কাহরামানমারাশ, আদিয়ামান সহ একাধিক প্রদেশ। শতাব্দীর প্রলয়ঙ্কারী ভূমিকম্পে তুরস্কে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ৯৭৪ জন। এখনও পর্যন্ত ৮ হাজার মানুষকে ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সময় যত গড়াচ্ছে ততই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। তবে হাল ছাড়তে নারাজ উদ্ধারকারীরা। প্রচণ্ড ঠাণ্ডা সহ একাধিক প্রতিকুলতার বিরুদ্ধে লড়াই চাল;ইয়ে যাচ্ছেন তাঁরা।

ভূমিকম্পের নবম দিনের মাথায় এদিন কাহরামানমারাশের এক ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করা হয়েছে। হাতা প্রদেশের একটি শহর থেকে ২৬ বছর বয়সী এক তরুণীকে উদ্ধার করা হয়। তার কয়েক ঘন্টার মধ্যে বিকেলে আরও একটি ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার করা হয় ৪০ বছর বয়সী এক মহিলাকে। যদিও প্রথমে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি জানিয়েছেন, জীবিত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পরে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ২০৩ ঘন্টা বাদে যাকে উদ্ধার করা হয়েছে তিনি মহিলা। যদিও তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ