চার্লসের রাজ অভিষেকের দিন কোহিনূরের মুকুট পরবেন না ক্যামিলা

কেন অভিষেকের দিন রানি কোহিনূরের মুকুট পরবেন না তা স্পষ্ট করেনি বাকিংহাম প্যালেস।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বিশ্বের অন্যতম দামি হীরে কোহিনূরের মালিকানা নিয়ে ভারতের সঙ্গে ব্রিটেনের বিরোধের নিষ্পত্তি হয়নি। তাই নতুন করে যাতে বিতর্ক শুরু না হয় তার জন্য স্বামী চার্লসের রাজ অভিষেকের অনুষ্ঠানে কোহিনূর দেওয়া মুকুট না পরার সিদ্ধান্ত নিয়েছেন ক্যামিলা পার্কার। মঙ্গলবার বাকিংহাম রাজপ্রাসাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রানি হিসেবে অভিষেকের দিন কোহিনূর দেওয়া মুকুটের পরিবর্তে দিদি শাশুড়ি কুইন মেরির ব্যবহার করা রাজমুকুট মাথায় পরবেন ব্রিটেনের নয়া রানি।

আগামী ৬ মে ব্রিটেনের নতুন রাজা হিসেবে অভিষেক হতে চলেছে রানি দ্বিতীয় এলিজাবেথের জেষ্ঠ্যপু্ত্র চার্লসের। আর রাজ্যাভিষেকের দিন নতুন রাজা এবং রানি কী পরবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। চার্লসের মা রানি দ্বিতীয় এলিজাবেথ বিশ্বের সবচেয়ে দামি ও ঐতিহ্যবাহী কোহিনূরের মুকুট পরেছিলেন। ১০৫ ক্যারেটের কোহিনূর বিশ্বের অন্যতম বৃহৎ হীরে। ঊনবিংশ শতাব্দীতে ভারত উপমহাদেশ শাসন করার সুবাদে ব্রিটিশ শাসকরা ভারত থেকে কার্যত লুঠ করে নিয়ে গিয়ে রানি ভিক্টোরিয়াকে ওই হীরে উপহার দিয়েছিলেন। পরে ওই হীরে রানির মুকুটে বসানো হয়। যার বর্তমান বাজার দর আনুমানিক ১৫ হাজার কোটি টাকা। রানি ভিক্টোরিয়ার পর থেকে ব্রিটেনে যাঁরা রানির সিংহাসনে আসীন হয়েছেন তাঁরা সবাই অভিষেকের সময়ে কোহিনূরের মুকুট পরেছিলেন। ভারত স্বাধীন হওয়ার পরে এবং ১৯৫০ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের সময়ে কোহিনূর হীরে ফেরতের দাবিতে সোচ্চার হয়েছিল ভারত সরকার।এমনকী পাকিস্তান ও আফগানিস্তানের পক্ষ থেকেও কোহিনূরের মালিকানা দাবি করা হয়েছে।

যদিও ব্রিটিশ সরকার ওই কোহিনূর ফেরত দিতে রাজি হয়নি। আগামী ৬ মে রাজা হিসেবে চার্লসের পাশাপাশি রানি হিসেবে অভিষেক হচ্ছে ক্যামিলার। ফলে তিনি ওইদিন শাশুড়ির পদাঙ্ক অনুসরণ করে কোহিনূরের মুকুট পরেন কিনা, তা জানতে উদগ্রীব হয়েছিলেন অনেকে। এদিন বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজ অভিষেকের দিন কোহিনূরের মুকুট পরবেন না রানি ক্যামিলা। পরিবর্তে রাজা চার্লসের দিদিমা কুইন মেরির ব্যবহৃত মুকুট পরবেন। ওই মুকুটটির মাথায় কালিনান ৩, ৪ এবং ৫ হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকার খনি থেকে পাওয়া তিনটি হীরে রয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা