বিধানসভায় হট্টগোল থামাতে বিধায়কদের হাতে লজেন্স ধরালেন মন্ত্রী

এমনই বেনজির দৃশ্যের সাক্ষী থাকল শনিবারের বিধানসভা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় (Vidhansabha) বিধায়কদের (MLA) হট্টগোল থামাতে হাতে লজেন্স ধরালেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। এমনই বেনজির দৃশ্যের সাক্ষী থাকল শনিবারের বিধানসভা। শাসকলদের বিধায়কের এই উদ্যোগে কাজও হয়েছে। হাতে লজেন্স (Logens) দেওয়ার পর হট্টগোল থামিয়ে শান্ত হয়ে যান বিধায়করা।

শনিবার বিধানসভার অন্দরে বাজেটের উপর বক্তব্য রাখছিলেন বিরোধী দলের এক বিধায়ক। সেই সময় দেখা যায় বিরধী দলের বিধায়কের সেই বক্তব্যের প্রতিবাদ করে হই হট্টগোল শুরু করে দেন শাসকদলের কয়েকজন বিধায়ক। যার ফলে বক্তব্য রাখতে সমস্যা হচ্ছিল বিজেপি বিধায়কের। এই পরিস্থিতিতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার হট্টগোল থামাতে বলেন। বিজেপি বিধায়করাও অভিযোগ করতে শুরু করেন, তাদেরকে বলতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু তার পরেও শাসকদলের বিধায়করা চিৎকার চেঁচামেচি চালিয়ে যেতে থাকেন। বিজেপি বিধায়ক মিথ্যা কথা বলছেন বলে অভিযোগ করে হইচই করতে থাকেন তাঁরা।

অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নিজের আসন ছেড়ে উঠে আসেন তিনি। নিজের দলের বিধায়কদের দিকে এগিয়ে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিরোধীদের বলার সময় যদি তারা চিৎকার করেন তাহলে তাদের বলার সময়ও বিরোধীরা চিৎকার করবে। তাই শান্ত থাকার আর্জি জানান বর্ষীয়াণ রাজনীতিবিদ। আর এর পরেই নিজের জহর কোটের পকেট থেকে লজেন্স বের করে বিধায়কদের হাতে গুঁজে দেন তিনি। লজেন্স মুখে পুরে শান্ত হয়ে বসে থাকার জন্য বলেন পরিষদীয় মন্ত্রী। আর তার পরেই বদলে যায় বিধানসভার অন্দরের পরিবেশ। শান্তভাবে চলতে থাকে কাজ।

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা