তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের দফতরের কাজের বাইরে কোনও বিষয়ে আর মুখ খুলতে পারবেন না মন্ত্রীরা। আজ, সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের যাবতীয় কাজ, প্রকল্প বা সমালোচনার জবাব দেবেন তিনজন। অর্থাৎ রাজ্য সরকারের তিন মুখপাত্রই এবার সমস্ত বিষয়ে উত্তর দেবেন। এদিন তেমনটাই পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমে অহেতুক বিষয়ে মুখ খুলে বিতর্ক তৈরি করছেন রাজ্যের মন্ত্রীরা। সেই বিষয়ে লাগাম টানতে মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনদিন আগেই দলীয় বৈঠকে শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে জানান শমীকবাবু। তারপরেই পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী।

আজ, সোমবার শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, ‘রাজ্য সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তাপস রায় ও দীপক বর্মন। আর হিন্দি সংবাদমাধ্যমের ক্ষেত্রে কথা বলবেন উমেশ রাই। তবে নিজেদের হাতে থাকা দফতরের বিষয়ে মন্ত্রীদের প্রকাশ্যে মন্তব্যে বিধিনিষেধ থাকছে না। মন্ত্রীরা নিজেদের দফতর নিয়ে নিশ্চয়ই তাঁদের প্রয়োজনীয় তথ্য সাংবাদিকদের জানাবেন। আর সরকারের কাজকর্মের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে হলে এই তিন জন বলবেন।’ রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, পুর দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই ও স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিন মন্ত্রীকে বাড়তি গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী। হিন্দি ভাষীদের জন্য যেমন উমেশ রাই রয়েছেন, তেমনই দক্ষিণবঙ্গের বিষয়ে কথা বলবেন তাপস রায়। আবার দীপক বর্মন উত্তরবঙ্গের বিধায়ক। তিনি সেই দিকটা তুলে ধরতে পারবেন। এই তিনটি দিকে ভেবেই ‘তিনমূর্তিকে’ দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

আরও পডুন: রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

আদি-নব্য ভারসাম্য রক্ষার খেয়ালও রাখা হয়েছে মুখপাত্রদের এই তালিকা তৈরির ক্ষেত্রে। তাপস যদি নব্য হন, তা হলে দীপক আদি বিজেপি তো বটেই, পুরনো স্বয়ংসেবকও। আর হাওড়ার পোড়খাওয়া নেতা হলেন উমেশ। তাই এই তিনজনের কাঁধে আপাতত রাজ্য সরকারের মুখপাত্রের দায়িত্ব দিয়ে বাকি মন্ত্রীদের ‘সাবধান’ করে দিলেন মুখ্যমন্ত্রী। তেমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু