রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: আর রাজ্যের কোনও সরকারি হাসপাতালে প্রবেশ করতে পারবেন না হকার ও ফেরিওয়ালারা। শুধুই হকার বা ফেরিওয়ালা নয়, সরকারি হাসপাতালের ভিতরে দোকানদার-দের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে আজ, সোমবার নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। সংক্রমণ রোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তাই হকার, ফেরিওয়ালা ও দোকানদার-দের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

স্বাস্থ্য ভবনের ডিরেক্টরেট অফ মেডিক্যাল এডুকেশনের তরফে এই নির্দেশ জারি করেন মেডিক্যাল এডুকেশনের অধিকর্তা অধ্যাপক (ডাঃ) ইন্দ্রজিৎ সাহা। নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালের ভিতরে যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রাখা, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জায়গাগুলিতে পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকা। আর জি করে খুন ও ধর্ষণ কাণ্ডের পর থেকেই হাসপাতালে রোগী ব্যতিত অবাধ প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল স্বাস্থ্য দফতর। কিন্তু বিগত সরকারের আমলে সেই নিয়ম ছিল শুধুই খাতায় কলমে। বাস্তবে কোনও প্রতিফলন ছিল না। তবে বিজেপি সরকারের আমলে সেই নির্দেশ কড়াভাবে মানতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

আরও পডুন: স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

হাসপাতালের ইন্ডোর, আউটডোর এবং রোগী পরিষেবার সঙ্গে যুক্ত কোনও এলাকায় বিনা অনুমতিতে হকার, বিক্রেতা, ফেরিওয়ালা কিংবা দোকানদারদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করা বা কার্যকর করার ক্ষেত্রে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের