পেনাল্টি না দেওয়ায় রেফারিকে মাঠেই গণধোলাই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আবার খেলদুনিয়া থেকে এল আজব খবর। আজব খবরের কেন্দ্রবিন্দুতে একটি ফুটবল ম্যাচ। যে ম্যাচে রেফারি পেনাল্টি দিতে অস্বীকার করায় তাকে ঘিরে ধরে মনের সুখে উত্তম-মধ্যম দিল খেলোয়াড়েরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনা। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিযেছে, পেনাল্টি দিতে অস্বীকার করায় রেফারিকে তাড়া করছেন কয়েকজন খেলোয়াড়। ধরা পড়লে নির্ঘাত মার, সেটা বুঝতে রেফারির বিন্দুমাত্র দেরি হয়নি। মারের হাত থেকে বাঁচতে রেফারি মাঠ থেকে দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তবু শেষ রক্ষা হয়নি। মহিলা খেলোয়াড়েরা রেফারিকে ধরে বেধড়ক ঠেঙিয়েছে। রেফারিকে বাঁচাতে দৌড়ে আসনে ক্লাবকর্মকর্তারা।কয়েকজন কর্মীর পিঠেও পড়েছে এক-দু ঘা। শেষপর্যন্ত অবশ্য তারা রেফারিকে উদ্ধার করে অফিসে নিয়ে ঘরে ঢুকিয়ে বন্ধ করে দেয়।

এমনই বিরল ঘটনার সাক্ষী ডিআর কঙ্গো মহিলা লিগে। খেলা ছিল ডিসি মোতেমা পেম্বে বনাম টিপি মাজেম্বের। ডিসি মোতেমা চার গোলে পিছিয়ে ছিল।প্রতিপক্ষ টিপি মাজেম্বের করে পাঁচ গোল। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা বেশ মানসিক চাপে ছিল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি বক্সের মধ্যে মোতেমা পেম্বের এক খেলোয়াড় ও প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মধ্যে শুরু হয় বল দখলের লডা়ই। কোনওকারণে পড়ে যান মোতেমার খেলোয়াড়। তারা পেনাল্টির দাবি জানালে রেফারি পেনাল্টি দিতে অস্বীকার করে।

ব্যস, খেলা বন্ধ রেখে রেফারিকে তাড়া। রেফারিও দৌড় লাগান। মাঠ ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। 

আরও পড়ুন রেফারিকে বাদ দিয়েই শুরু ম্যাচ

বাংলায় কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত, পূর্বাভাস দিল হওয়া অফিস

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট