দেউলিয়া দেশে বাস করছি, লজ্জা লাগে: পাক প্রতিরক্ষামন্ত্রী

সিয়ালকোটে একটি অনুষ্ঠানে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফের মন্তব্যে বেজায় অস্বস্তিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তাঁর সরকার। খাওয়াজা আসিফ জানিয়েছেন, তারা বাস করছেন দেউলিয়া হওয়া দেশে। আর এর জন্য দায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তাঁর সরকার। দায়ী আমলা থেকে শুরু করে নেতা-মন্ত্রীরা। 

পাক প্রতিরক্ষামন্ত্রী সিয়ালকোটে একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। খাওয়াজা আসিফ তাঁর ভাষণে বলেন – কানে এসেছে পাকিস্তান দেউলিয়া হতে চলেছে।  খবরটা ঠিক নয়। খবর হল, আমরা এমন একটা দেশে বাস করছি, যে দেশ দেউলিয়া হয়ে গিয়েছে। নতুন করে দেউলিয়া হওয়ার কিছু নেই।  আর এই পরিস্থিতির জন্য অন্য় কেউ দায়ী নয়। দায়ী সরকার, সরকারি আমলা থেকে শুরু করে নেতা-মন্ত্রীরা। সমস্যা আমাদের তৈরি, সমাধান আমাদেরই করতে হবে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা দ্বিতীয় কেউ আমাদের সমস্য়ার সমাধান করে দিতে পারবে না। পাক প্রতিরক্ষামন্ত্রী এও বলে, দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান এখনও পর্যন্ত ২৩ বার আন্তর্জাতিক অর্থভাণ্ডারের দ্বারস্থ হয়েছে। দক্ষিণ এশিয়া তারাই একমাত্র দেশ যার ৭৫ বছরের মধ্যে এতবার আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছে হাত পেতেছে। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে।

পাকিস্তানের আর্থিক অবস্থা সকরুণ। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছে শেহবাজ সরকার আর্থিক সাহায্যে চেয়েছে। অর্থভাণ্ডার পাকিস্তানকে সাহায্য করতে রাজি হয়েছে। জানিয়েছে, সব ধরনের জ্বালানির দাম বাড়াতে হবে। এবার পাল্টা চাপ আসছে বিরোধীদের থেকে। ফলে,  চাপে পাকিস্তান চ্যাপ্টা। 

আরও পড়ুন বন্যায় আসা ত্রাণ পাল্টা তুরস্কে পাঠিয়েছে পাকিস্তান

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা