বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী বিলের আলোচনায় অংশ নিতে পারেন মমতা-শুভেন্দু

সূত্রের খবর, এদিন বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনতে চলেছেন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মণ।

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্য বিধানসভায় (Vidhansabha) বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব (Anti Bengal Division Bill) পেশ করবে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। সোমবার (Monday) এই প্রস্তাবের আলোচনায় অংশ নিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। বিধানসভা সূত্রের খবর, এদিন বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনতে চলেছেন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মণ।

উল্লেখ্য বাংলা ভাগের দাবিতে একাধিকবার সরব হয়েছেন বিজেপির নেতারা। কখনও উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি, কখনও রাঢ়বঙ্গকে পৃথক করার দাবি শোনা গিয়েছে বিজেপি নেতাদের মুখে। সেই আবহে সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনতে চলেছে রাজ্যের শাসকদল। তৃণমূল কংগ্রেস এর আগে একাধিকবার বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে পথে নেমেছে। স্পষ্টভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানিয়ে দিয়েছেন, বাংলা ভাগ করতে দেবেন না।

গত ডিসেম্বর মাসে বঙ্গভঙ্গের বিরোধিতায় পথে নেমেছিল তৃণমূল মহিলা কংগ্রেস। শিলিগুড়িতে মিছিল করে রাজ্যের শাসকদলের মহিলা শাখার রাজ্য সভানেত্রী চন্দ্রিমা বলেছিলেন, বাংলাকে ভাগ করার চক্রান্ত বারবার হয়েছে। বিজেপি এখন সেই চেষ্টাই করছে। এরপরেই চন্দ্রিমার হুঁশিয়ারি, বাংলার মানুষ বাংলাকে ভাগ করতে দেবে না। তিনি বলেন, তৃণমূল বাংলা ভাগের চক্রান্ত রুখে দেবে। বিজেপির বঙ্গভঙ্গ দাবির বিরোধিতা করে সুর চড়িয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেছিলেন, উত্তরবঙ্গকে যারা আলাদা রাজ্য হিসেবে চায়, তাদেরকে রাজনৈতিক মোকাবিলা করে সমাজ থেকে আলাদা করতে হবে। বঙ্গভঙ্গ রুখতে এই শপথ নেওয়া দরকার বলে মন্তব্য করেছিলেন উদয়ন।

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা