বিধানসভায় বঙ্গভঙ্গের দাবি উসকে দিলেন বিজেপি বিধায়ক

সোমবার বিধানসভায় কার্শিয়াঙের বিজেপি বিধায়ক পৃথক গোর্খাল্যান্ড রাজ্য নিয়ে গণভোটের দাবি জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় (Vidhansabha) বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব (Anti Bengal Division Bill) পেশের দিন সেই বিতর্কে অংশ নিয়ে বঙ্গভঙ্গের দাবিকে উসকে দিলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। সোমবার বিধানসভায় কার্শিয়াঙের বিজেপি বিধায়ক পৃথক গোর্খাল্যান্ড রাজ্য নিয়ে গণভোটের দাবি জানান। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সেই গণভোট করার কথা বলেন তিনি।

সোমবার রাজ্য বিধানসভায় ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’ আনে শাসকদল। সেই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, ‘গোর্খাল্যান্ড ইস্যুর জন্য মানুষ আমাকে সমর্থন করেছেন। পাহাড়ের মানুষ কী চাইছেন, কেন চাইছেন তা জানার জন্য গণভোটের আয়োজন করা হোক। কেন্দ্র এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে রাজ্য সরকার মানুষের মত জানার চেষ্টা করুক।’ অন্যদিকে এদিন পদ্মশিবিরের বিধায়কের এই দাবির তুমুল বিরধিতা করেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। গোর্খাল্যান্ড নিয়ে গণভোটের দাবির বিরোধিতা করেন তিনি। সাবিনা ইয়াসমিন বলেন, বঙ্গ বিজেপির নেতারা যখনই ভাগিরথী নদীর ওপারে যান, তখন বঙ্গভঙ্গের দাবিকে সমর্থন করেন। আবার দক্ষিণবঙ্গে এলেই অখণ্ড বাংলার কথা বলেন। এটাই ওঁদের দ্বিচারিতার রাজনীতি।

উল্লেখ্য এর আগে বাংলা ভাগের দাবিতে একাধিকবার সরব হয়েছেন বিজেপির নেতারা। কখনও উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি, কখনও রাঢ়বঙ্গকে পৃথক করার দাবি শোনা গিয়েছে বিজেপি নেতাদের মুখে। সেই আবহে সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব এনেছে রাজ্যের শাসকদল। তৃণমূল কংগ্রেস এর আগে একাধিকবার বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে পথে নেমেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানিয়ে দিয়েছেন, বাংলা ভাগ করতে দেবেন না তিনি। তার মাঝে এদিন পৃথক গোর্খাল্যাণ্ড নিয়ে গণভোটের দাবি জানালেন বিজেপি বিধায়ক।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?