আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি স্থগিত রাখার ঘোষণা পুতিনের

ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের পরিবারকে সাহায্যের জন্য বিশেষ তহবিল গঠনেরও ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার পরমাণু চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করলেন ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির প্রাক্কালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমেরিকার সঙ্গে যে পরংআণু চুক্তি ছিল, তা স্থগিত রাখা হচ্ছে।’ পাশাপাশি গত এক বছর ধরে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের পরিবারকে সাহায্যের জন্য বিশেষ তহবিল গঠনেরও ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

 নব্বইয়ের দশকে ঠাণ্ডাযুদ্ধের অবসানে ২০১০ সালে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে স্ট্র্যাটেজিক অফেন্সিভ আর্মস ট্রিটি বা স্টার্ট (START) চুক্তি স্বাক্ষর করেছিল আমেরিকা ও রাশিয়া। দুই দেশের পারমাণবিক অস্ত্রাগারকে নিয়ন্ত্রণ করতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরপরই পাঁচ বছরের জন্য এই চুক্তি পুনর্নবীকরণ করা হয়েছিল। এদিন পুতিনের ঘোষণার পর, সেই চুক্তির আর কোনও মূল্য রইল না। এদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি আজ ঘোষণা করতে বাধ্য হচ্ছি যে রাশিয়া কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র চুক্তিতে তার অংশগ্রহণ স্থগিত করছে।’ ওই ঘোষণার পরেই রুশ-মার্কিন পরমাণু চুক্তি মূল্যহীন হয়ে পড়ল। সেই সঙ্গে পরমাণু যুদ্ধের জল্পনা তুঙ্গে উঠল।

গত এক বছর ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার রুশ সেনা। এদিন নিহত রুশ সেনাদের পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য বিশেষ তহবিল গঠনেরও ঘোষণা করেছেন পুতিন। তাঁর কথায়, ‘স্বামী-পুত্র-সন্তান হারানোর যন্ত্রণা আমি বুঝি। পিতৃভূমির জন্য যাঁরা নিজেদের জীবন বলি দিয়েছেন তাঁদের পরিবারের জন্য বিশেষ তহবিল গঠন করা হবে।’

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা