পাকিস্তানে সন্ত্রাসের জন্য দায়ী প্রাক্তন গুপ্তচর প্রধান: প্রতিরক্ষামন্ত্রী আসিফ

পার্লামেন্টে তলবের সিদ্ধান্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বোমা ফাটালেন পাকিস্তানে প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আশিফ। জানিয়েছে, দেশে সন্ত্রাসবাদীদের বাড়বাড়ন্তের জন্য দায়ী তাদের  প্রাক্তন গুপ্তচর প্রধান ফৈয়জ আহমেদ। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পাকিস্তান পার্লামেন্ট তাকে ডেকে পাঠাবে। পার্লামেন্টে দাঁড়িয়ে প্রাক্তন গুপ্তচর কর্তাকে দিতে হবে বয়ান। পাক প্রতিরক্ষামন্ত্রীর এই বয়ানের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

সন্ত্রাসবাদীদের বাড়বাড়ন্তের জন্য যাকে কাঠগড়ায় তোলা হয়েছে, তিনি ইমরানের আমলে গুপ্তচর প্রধানের দায়িত্বে ছিলেন।   তাই, বকলমে প্রতিরক্ষামন্ত্রী কাঠগড়ায় ইমরান সরকারকে দায়ী করার চেষ্টা চালিয়েছেন।  যদিও পাকিস্তানে যে কোনও সরকারের সঙ্গে আইএসআইয়ের মাখামাখি ওপেন সিক্রেট। পাকিস্তানের ক্ষেত্রে বলা হয়, প্রধানমন্ত্রী আসলে ভারতের রাষ্ট্রপতির মতো। সরকার চালায় সে দেশের গুপ্তচর সংস্থা। তাদের কোনও সিদ্ধান্তে সরকার আপত্তি জানালে বা সিদ্ধান্ত কার্যকর করতে অস্বীকার করলে সেই সরকারের পতন অনিবার্য। তাদের রাজনৈতিক ইতিহাস সে কথাই বলছে।

পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রাক্তন গুপ্তচর প্রধান ফৈয়জ আহমেদ ইমরানের লোক হওয়ায় তার হয়ে এখনও কলকাঠি নেড়ে যাচ্ছে। যারা দেশ অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রাক্তন গুপ্তচর কর্তা তাদের আড়াল করতে চাইছেন। 

প্রায় একই রকম বক্তব্য শোনা গিয়েছিল পাকিস্তানের মানবাধিকার সংক্রান্ত বিষয়ক মন্ত্রী রিয়াজ পীরজাদার মুখে। বলেছিলেন, প্রাক্তন গুপ্তচর প্রধান চাইছেন যেভাবেই হোক পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে ক্ষমতায় ফিরিয়ে আনতে। কিন্তু তাঁর সেই প্রচেষ্টা কোনওভাবেই সফল হবে না। 

তার বিবৃতির থেকে পাক প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতি বেশি তাৎপর্যপূর্ণ। 

আরও পড়ুন দেউলিয়া দেশে বাস করছি, লজ্জা লাগে: পাক প্রতিরক্ষামন্ত্রী

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা