আচমকা অসুস্থ হরমনপ্রীত, পূজা, খেলবেন না টি-টুয়েন্টি সেমিতে

দুইয়ের বিকল্পের ব্যাপারে বোর্ড এখনও সিদ্ধান্ত নেয়নি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টি-টুয়েন্টি সেমিফাইনালে অনিশ্চিত হরমনপ্রীত ও পূজা। বোর্ড সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। টি-টুয়েন্টিতে ভারত আজ নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বোর্ড সূত্র পাওয়া খবরে জানা গিয়েছে মহিলা ক্রিকেট দলে এই দুই ডিপেন্ডেবল আচমকা অসুস্থ হয়ে পড়েছেন। তাই, তাদের বাদ দিয়ে সেমিফাইনালের স্কোয়াড তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যদিও ভারতীয় মহিলা দলের প্রথম একাদশে নাম ছিল এই দুইয়ের। এই দুইয়ের পরিবর্তে বিসিসিআই কাদের নামাবে তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। 

মহিলা ক্রিকেটে টি-টুয়েন্টিতে শুরু থেকেই ভালো পারফর্ম করে এসেছে হরমনপ্রীতেরা। কাকতালীয় হলেও গত টি-টুয়েন্টি মহিলাদের সেমিফাইনালে এই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। সে দফায় সেমিফাইনালে হেরে যাওয়ায় তারা বিদায় নিয়েছিল। ফলে, আজকের সেমিফাইনাল নিয়ে ভারতের ক্রিকেট ভক্তদের মধ্যে উৎসাহ রয়েছে। তার অন্য়তম কারণ এবারের টি-টুয়েন্টিতে হরমনপ্রীদের পারফরম্যান্স। কিন্তু ম্যাচ শুরুর আগে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আচমকা অসুস্থ হয়ে পড়ায় ভারতীয় শিবিরে চিন্তা বাড়ল।  

আজকের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ 

শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, রেণুকা ঠাকুর, শিখা পাণ্ডে, রাজেশ্বরী গায়কোয়াড়, রাধা যাদব। বিসিসিআই সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ দেখতে মাঠে থাকবেন বোর্ড সচিব জয় শাহ। থাকার কথা বোর্ডের অন্যান্যদেরও। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক শীর্ষকর্তা এই খবর দিয়েছেন। 

আরও পড়ুন১৪ মে ক্রিকেট জীবনের শেষ ম্যাচ খেলবেন ধোনি

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট