ইংল্যান্ডের বিরুদ্ধে এক রানে টেস্ট জিতে রেকর্ড গড়ল নিউজিল্যান্ড

ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টে শুরুতে ব্যাট করে ইংল্যান্ড (England) তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৮ উইকেটে ৪৩৫ রান তুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক রানে টেস্ট (Test Match) জিতে রেকর্ড গড়ল নিউজিল্যান্ড (New Zealand)। ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে ১ রানে জয়লাভ করার এটি দ্বিতীয় রেকর্ড। ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টে শুরুতে ব্যাট করে ইংল্যান্ড (England) তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৮ উইকেটে ৪৩৫ রান তুলে। এরপর নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২০৯ রানে অল-আউট হয়। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ড লিড নেয় ২২৬ রানের।

এরপর ফলো-অন করতে নেমে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে তোলে ৪৮৩ রান। প্রথম ইনিংসের লিড বাদ দিয়ে জয়ী হতে গেলে ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৫৮ রানের। শেষ ইনিংসে ইংল্যান্ড ২৫৬ রান তোলে সব উইকেটের বিনিময়ে। ১ রানের ব্যবধানে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড জয়ী হওয়ায় সিরিজে সমতা ফেরে। সিরিজ হয় ১-১।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৭.১ ওভারে ৪৩৫/৮ (ডি.)

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ২০৯

নিউ জিল্যান্ড ২য় ইনিংস (ফলো-অনের পর): ৪৮৩

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৫৮, আগের দিন ৪৮/১) ৭৪.২ ওভারে ২৫৬ ( ডাকেট ৩৩, রবিনসন ২, পোপ ১৪, রুট ৯৫, ব্রুক ০, স্টোকস ৩৩, ফোকস ৩৫, ব্রড ১১ , লিচ ১*, অ্যান্ডারসন ৪; সাউদি ২০.১-৫-৪৫-৩, হেনরি ২১.৫-৩-৭৫-২, ব্রেসওয়েল ১৭-২-৭৩-০, ওয়্যাগনার ১৫.২-০-৬২-৪)।

ফল: নিউ জিল্যান্ড ১ রানে জয়ী।

সিরিজ: ২ ম্যাচ সিরিজ ১-১ ড্র।

ম্যান অব দা ম্যাচ: কেন উইলিয়ামসন।

ম্যান অব দা সিরিজ: হ্যারি ব্রুক।

হাভিয়ের আগুয়েরে পদত্যাগের পর মেক্সিকোর নতুন কোচ হলেন রাফায়েল মার্কুইজ

বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

আমেরিকার হামলায় নিহত ইরানের ৮ সেনা, ‘যোগ্য জবাব’ দেব হুঁশিয়ারি তেহরানের

আজকের রাশিফল: বহুদিনের আটকে থাকা টাকা পেয়ে যাবেন, বিদেশ ভ্রমণের সুযোগ

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট