আগামী বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র পেল হরমনপ্রীতরা

আগামী বছর মহিলাদের টি টুয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার মাটিতে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে টি টুয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ ঘটেছে টিম ইন্ডিয়ার। কিন্তু সেমিফাইনালে হারার পরেও বড় প্রাপ্তি ঘটল ভারতীয় মহিলা ক্রিকেট টিমের। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে গ্রুপে দ্বিতীয় দল হওয়ার সুবাদে আগামী বছর বাংলাদেশে বসতে চলা টি টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র পেল হরমনপ্রীত কাউর-স্মৃতি মান্ধানারা।  

মঙ্গলবার আইসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত টি টুয়েন্টি বিশ্বকাপে দুই গ্রুপের প্রথম তিনে থাকা ছয়টি দল আগামী বছর বিশ্বকাপে সরাসরি খেলবে। ওই ছয়টি দল হলো, বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া, রানার্স দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। তাছাড়া আয়োজক হিসেবে সরাসরি খেলার ছাড়পত্র পাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এবারের বিশ্বকাপে খেলা শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড অবশ্য সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র পায়নি।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর বাংলাদেশে বসতে চলা টি টুয়েন্টি কাপে বাকি দুই দল কোয়ালিফাইং রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত হবে। যদিও কোয়ালিফাইং রাউন্ডের খেলা কবে শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে