৪৮ ঘন্টার মধ্যে বিশ্বের শীর্ষ ধনীর সিংহাসন খোয়ালেন ইলন মাস্ক

মাস্ককে সরিয়ে ফের বিশ্বের সেরা ধনীর সিংহাসনে বসেছেন ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নল্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ৪৮ ঘন্টার মধ্যে ৭ দশমিক ৭ বিলিয়ন ডলারের সম্পত্তি খুঁইয়ে বিশ্বের সেরা ধনীর সিংহাসন খোয়ালেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। তাঁর সম্পত্তির পরিমান কমে দাঁড়িয়েছে ১৮৪ বিলিয়ন ডলার। মাস্ককে সরিয়ে ফের বিশ্বের সেরা ধনীর সিংহাসনে বসেছেন ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নল্ট।

গত বছর বিভিন্ন কারণে এক ধাক্কায় টেসলার সম্পত্তি প্রায় ৬৫ শতাংশ হ্রাস পেয়েছিল। যার ফলে বিশ্বের সেরা ধনীর সিংহাসন খোয়াতে হয়েছিল ইলন মাস্ককে। গত ডিসেম্বরে তাঁকে সরিয়ে সেরা ধনী হিসেবে উঠে এসেছিলেন ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নল্ট। গত মঙ্গলবারই শেয়ারবাজারে টেসলা সহ বিভিন্ন সংস্থার শেয়ারের দর বাড়ায় ফের বিশ্বের সেরা ধনীর সিংহাসনে আরোহন করেছিলেন মাস্ক। কিন্তু ওই সিংহাসন তিনি বেশিদিন ধরে রাখতে পারলেন না।

ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স আনুযায়ী, একদিনে ১৯০ কোটি ডলারের সম্পত্তি খুঁইয়েছেন টেসলা ও টুইটার কর্ণধার মাস্ক। দুদিনে তাঁর সম্পত্তি হ্রাস পেয়েছে ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। যার ফলে মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৬ বিলিয়ন ডলারে। ১৮৭ বিলিয়ন ডলার নিয়ে শীর্ষ ধনীর তালিকায় রয়েছেন বার্নার্ড আর্নল্ট। ১১৬ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় তিন নম্বরে রয়েছেন অ্যামাজন কর্ণধার জেফ বেজোস। প্রথম দশের তালিকা থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় শিল্পপতি তথা রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। ধনী তালিকায় তাঁর স্থান একাদশতম। সম্পত্তির ৭৯ দশমিক ৯ বিলিয়ন ডলার।

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি