শান্তিতে নোবেল জয়ী অ্যালেস বিলিয়াতস্কির ১০ বছরের কারাদণ্ড

৬০ বছর বয়সী বিলিয়াতস্কির সাজার বিরুদ্ধে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে শান্তিতে নোবেল জয়ী অ্যালেস বিলিয়াতস্কিকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে বেলারুশের এক আদালত। ৬০ বছর বয়সী বিলিয়াতস্কির সাজার বিরুদ্ধে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। বিচারের নামে প্রহসন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির নির্বাসিত  বিরোধী দলীয় নেতা সভিয়াতলানা সিখানৌস্কায়া।

২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে আলেকজান্ডার ‍লুকাশেঙ্কোর জয়ের পরেই দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জালিয়াতি করে ভোটে জেতার অভিযোগ তুলে বিক্ষোভে নামেন দেশের মানবাধিকার কর্মী থেকে শুরু করে বিরোধী দলের কর্মী-সমর্থকরা। বিক্ষোভ দমাতে কঠোর রাস্তায় হাঁটে লুকাশেঙ্কো সরকার। প্রখ্যাত সমাজকর্মী অ্যালেস বিলিয়াতস্কিসহ প্রচুর মানবাধিকারকর্মীকে গ্রেফতার করা হয়।

গত বছর অর্থা‍ৎ ২০২২ সালে শান্তির জন্য বিলিয়াতস্কিকে নোবেল পুরস্কার প্রদান করে সুইডিশ রয়্যাল আকাদেমি। বিলিয়াতস্কি ও তার প্রতিষ্ঠিত ভিয়াসনা মানবাধিকার কেন্দ্রের আরও তিন সদস্যের বিরুদ্ধে বিক্ষোভে অর্থায়ন ও অর্থ পাচারের অভিযোগ এনে মামলা শুরু করে লুকাশেঙব্কো সরকার। শুক্রবার মিনস্ক আদালতে সরকারি আইনজীবীরা বর্ষীয়ান সমাজকর্মীকে ১২ বছরের কারাদণ্ডের সাজা দেওয়ার পক্ষে সওয়াল করেন।  শেষ পর্যন্ত বিচারক শান্তিতে নোবেল জয়ীর বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন।   

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা