অস্ট্রেলিয়ার ব্রিসবেনে লক্ষ্মীনারায়ণ মন্দিরে হামলা খলিস্তান সমর্থকদের

গত দুই মাসে এ নিয়ে চার হিন্দু মন্দিরে ভাঙচুর চালানো হলো।

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্রিসবেন: অস্ট্রেলিয়াজুড়ে হিন্দু মন্দিরের ওপর হামলা কিছুতেই থামছে না। আজ শনিবার সকালে ব্রিসবেনের লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভাঙচুর চালাল একদল খলিস্তানপন্থী দুষ্কৃতী। এমনকী মন্দিরের দেওয়ালের গায়ে কালো কালিতে ভারত বিরোধী একাধিক স্লোগানও লেখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জঙ্গি হিসেবে আখ্যাও দেওয়া হয়েছে। যদিও হামলা চালানোর সময়ে কোনও পুরোহিত কিংবা ভক্ত উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মন্দির ভাঙচুরের পরেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন কর্তৃপক্ষ। ভক্তদের নিরাপত্তা দেওয়ারও আর্জি জানানো হয়েছে।

ব্রিসবেনের লক্ষ্মীনারায়ণ মন্দির সমিতির সভাপতি সতিন্দর শুক্লা সাংবাদিকদের বলেন, ‘ধর্মীয় স্থানে হামলা চালিয়ে কোনও রাজনৈতিক লাভ হয় না। কিন্তু যারা হামলা চালিয়েছেন তাঁদের একটাই লক্ষ্য, অস্ট্রেলিয়ায় বসবাসরত হিন্দু সম্প্রদায়কে ভীত-সন্তস্ত্র করে তোলা। মন্দিরের নিরাপত্তা বাড়ানো নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা চলছে।’

গত দু মাসে এ নিয়ে অস্ট্রেলিয়াজুড়ে চারটি হিন্দু মন্দিরে হামলা চালাল খলিস্তানপন্থী জঙ্গিরা। গত জানুয়ারি মাসে মেলবোর্নের ইসকন মন্দির ও স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুর চালানো হয়েছিল। ব্রিসবেনে গায়ত্রী মন্দিরেও হামলা চালানো হয়েছিল। হামলার আগে লাহোর থেকে হুমকি ফোন এসেছিল।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা