দুর্নীতির অভিযোগে গ্রেফতার মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী

২০২০ সালের মার্চ মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন মুহিউদ্দিন ইয়াসিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, কুয়ালালামপুর: দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দারা। আগামিকাল শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে দুর্নীতি দমন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, ‘করোনাভাইরাসের প্রকোপ চলাকালীন ঠিকাদারদের  কাছ থেকে দলীয় তহবিলে আর্থিক সাহায্য নেওয়ার অভিযোগে এদিন সকালে মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা। জেরার পরে মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেফতার করা হয়। যদিও ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ৭৫ বছর বয়সী রাজনেতা। উল্টে মুহিউদ্দিন অভিযোগ করেছেন তাঁকে  রাজনৈতিক প্রতিহিংসার লক্ষ্য করা হয়েছে।’

২০২০ সালের মার্চ মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। ২০২১ সালে অবশ্য ক্ষমতা হারান তিনি। ক্ষমতা হারানোর পরে  মুহিউদ্দিন হলেন দেশের দ্বিতীয় প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি দুর্নীতির অভযোগে গ্রেফতার হলেন। এর আগে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে ক্ষমতা হারানোর পর দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। গত বছরের অগস্টে মালয়েশিয়ার এক আদালত তাঁকে ১২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা