কৃষকদের কাছ থেকে সরাসরি আরও ৫ লক্ষ টন ধান কিনবে রাজ্য

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার ধান চাষীদের কাছ থেকে আরও ৫ লক্ষ টন অতিরিক্ত ধান কিনবে। এতে বাংলার ধান চাষীরা আরও বেশি লাভবান হবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার কৃষকদের(Bengal Farmers) স্বার্থে আরও বড় পদক্ষেপ গ্রহণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। চলতি খরিফ মরশুমে মোট ৫৫ লক্ষ টন ধান সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে কেনা হবে বলে ঠিক হয়েছিল। এর মধ্যে ৪৫ লক্ষ টন ধান ইতিমধ্যে কেনা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, লক্ষ্যমাত্রা ছাপিয়ে আরও ৫ লক্ষ টন ধান বেশি কেনা(Paddy Procurement) হবে। সেই মতো প্রত্যেক জেলায় ধান কেনার লক্ষ্যমাত্রা আগের তুলনায় কিছুটা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এটাও জানানো হয়েছে যে এখনও পর্যন্ত রাজ্য সরকার যে দামে ধান কিনেছে সেই দামেই বাড়তি আরও ৫ লক্ষ টন ধান কেনা হবে। অর্থাৎ কুইন্ট্যাল প্রতি ২,১৪০ টাকা।

আরও পড়ুন সাগরদিঘীর বায়রন কী এবার তৃণমূলের পথে, জল্পনা বাড়ালেন Speaker

নবান্ন সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত ধান কেনার জন্য রাজ্য সরকার বিভিন্ন সরকারি সংস্থার ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে দিয়েছে। এই মরশুমে স্থায়ী সরকারি ক্রয় কেন্দ্রগুলি বা Centralized Procurement Centers বা CPC থেকে ৩৪ লক্ষ টন ধান কেনার কথা ছিল। সেটা বাড়িয়ে ৩৭ লক্ষ ২০ হাজার টন করা হয়েছে। বেনফেড, কনফেড সহ বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে ২১ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। সেটা বাড়িয়ে ২২.৮ লক্ষ টন করা হয়েছে। এবারে খোলাবাজারে দাম তুলনামূলক বেশি হলেও সরকারি দামের থেকে কিছুটা কম। রাজ্যে এখন নথিভুক্ত চাষির সংখ্যা ৩০ লক্ষের বেশি। যদিও এর মধ্যে ১৬ লক্ষের বেশি চাষি সরকারের কাছে ধান বিক্রি করেছেন।

আরও পড়ুন মমতার বাংলায় কমছে Loan এবং GDP’র অনুপাত, মান্যতা RBI’র

রেশন গ্রাহকদের আগামী এক বছর সাধারণ বরাদ্দের চালের জোগান দিতে প্রয়োজনীয় ধান রাজ্য সরকার ইতিমধ্যে কিনে ফেলেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে গম না পাওয়ার জন্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের জন্য আগামী কয়েক মাস অতিরিক্ত চাল প্রয়োজন বলে মনে করছে রাজ্য খাদ্যদফতর। এই অতিরিক্ত চাল গত কয়েক মাস খোলা বাজার থেকেই কেনা হচ্ছিল। কিন্তু এতে খরচ বেশি পড়ছে। রাজ্য সরকার অনেকদিন ধরে চাইছে, কেন্দ্রীয় সরকারি সংস্থা Food Corporation of India বা FCI রাজ্য থেকে আরও বেশি ধান কিনুক। তাহলে চাষিরা আরও লাভবান হবেন। যদিও সেই পথে এখনও হাঁটা দেয়নি ওই কেন্দ্রীয় সংস্থা।

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের