চাপে পড়ে গ্যারি লিনেকারকে ফিরিয়ে নিল ‘বিবিসি’

ব্রিটিশ সরকারের শরণার্থী নীতির সমালোচনা করায় গত শুক্রবার বিবিসি'র শাস্তির মুখে পড়েছিলেন কিংবদন্তী ফুটবলার।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ঠ্যালার নাম বাবাজি। প্রবল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত কিংবদন্তী ফুটবলার গ্যারি লিনেকারের ওপর থেকে সাময়িক নির্বাসন তুলে নিল বিবিসি। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যমের মহাপরিচালক টিম ডেভি সাংবাদিকদের বলেছেন, ‘গ্যারি লিনেকার বিবিসির মূল্যবান অংশীদার। আমি জানি গ্যারির কাছে বিবিসি কোন সম্মানের আসনে রয়েছে । তাঁর অন্যতম রের সঙ্গে যে সমস্যা হয়েছিল, তা মিটে গিয়েছে। ফের ফুটবল সংক্রান্ত অনুষ্ঠান ‘ম্যাচ অফ দ্য ডে’-তে উপস্থাপক হিসেবে ফিরছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। চলতি সপ্তাহের উইকএন্ডে দেখা যাবে তাঁকে।’

গত সপ্তাহেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের শরণার্থী নীতির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে  পোস্ট করেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তী ফুটবলার গ্যারি লিনেকার। শরণার্থীদের নিয়ে ব্রিটিশ সরকারের নীতি না‍ৎসি ও ফ্যাসি জমানার কথা মনে করিয়ে দিচ্ছে বলেও খোঁচা দেন। আর তার পরেই রাজরোষ থেকে বাঁচতে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে ‘ম্যাচ অফ দ্য ডে’-র উপস্থাপক থেকে সরিয়ে দেয় বিবিসি কর্তৃপক্ষ। ২৩ বছরের বেশি বিবিসিতে ফুটবল সংক্রান্ত জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যাচ অফ দ্য ডে’ সঞ্চালনার দায়িত্ব পালন করছিলেন লিনেকার।

কিংবদন্তী ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিততে গিয়ে বিদ্রোহের মুখে পড়ে বিবিসি কর্তৃপক্ষ। লিনেকারের পাঁশে দাঁড়িয়ে গত শনিবার একাধিক প্রাক্তন ফুটবলার ও উপস্থাপক অনুষ্ঠান থেকে সরে দাঁড়ান। ফুটবল সংক্রান্ত একাধিক অনুষ্ঠানের সম্প্রচার বাতিল করতে হয় বিবিসিকে। কোনও উপস্থাপক ও আলোচক ছাড়াই মাত্র ২০ মিনিট সম্প্রচার করা হয় জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যাচ অফ দ্য ডে’.  

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা