দুই বছরের মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন ইংলিশ ক্রিকেটার

দুই বছরের মেয়েকে হারিয়ে মুষড়ে পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার ম্যাট ডুন ও তাঁর স্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বয়স হয়েছিল মাত্র দুই বছর। পৃথিবীর রূপ-রস-গন্ধ-বর্ণ ভালো করে বোঝার আগেই মৃগী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক রত্তি ফ্লোরেন্স ডুন। দুই বছরের মেয়েকে হারিয়ে মুষড়ে পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার ম্যাট ডুন ও তাঁর স্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মেয়েকে চিরতরে হারানোর মতো যন্ত্রণাদায়ক খবর জানিয়েছেন দুজনে। কন্যা হারা ক্রিকেটারকে সমবেদনা জানিয়েছেন অনেক অনুরাগী।  

৩০ বছর বয়সী ইংলিশ ক্রিকেটার ম্যাট ডুন কাউন্টি ক্রিকেটে যথেষ্টই পরিচিত নাম। জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন। ২০১০ সালে বোলার হিসেবে প্রথম অভিষেক ঘটেছিল। জাতীয় অনূর্ধ্ব ১৯ দলের পাশাপাশি ইংল্যান্ড লায়ন্স ক্লাবের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। কাউন্টি ক্রিকেটে সারে-র হয়ে প্রতিনিধিত্বও করেছেন। কয়েক বছর আগেই দীর্ঘদিনের বান্ধবী জেসিকার সঙ্গে প্রণয়সূত্রে আবদ্ধ হয়েছিলেন ডুন। বছর দুয়েক আগেই এক কন্যা সন্তানের জন্ম দেন জেসিকা।

কিন্তু জন্মের পর থেকেই দুরারোগ্য মৃগীতে আক্রান্ত হয় ফ্লোরেন্স। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবার চিকি‍ৎসকরা জানিয়ে দেন, ফ্লোরেন্স বিরলতম মৃগী রোগে আক্রান্ত। বেঁচে থাকার আশা অত্যন্ত কম। চিকি‍ৎসকদের আশঙ্কাই সত্যি হলো। ইনস্টাগ্রামে দুই বছরের ফুটফুটে ফ্লোরেন্সের ছবি দিয়ে সন্তানহারা ডুন লিখেছেন, ‘ফ্লোরেন্স, তুমি যেখানেই থাকো না, চিরদিন আমাদের হৃদয়ে থাকবে।’

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা