ডেটিং অ্যাপে আলাপ জমিয়ে ১.৮ মিলিয়ন ডলার হাতালেন মার্কিন ব্যক্তি

ডেটিং অ্যাপে (Dating App) মহিলাদের সঙ্গে আলাপ জমিয়ে তাঁদের কাছ থেকে এই বিপুল পরিমাণ ডলার হাতানোর (Stealing) অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে’ প্রেমের অভিনয় করে ১.৮ মিলিয়ন ডলার হাতালেন ৬৯ বছর বয়সী এক মার্কিন ব্যক্তি (US Man)। ডেটিং অ্যাপে (Dating App) মহিলাদের সঙ্গে আলাপ জমিয়ে তাঁদের কাছ থেকে এই বিপুল পরিমাণ ডলার হাতানোর (Stealing) অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

জানা গিয়েছে ৬৯ বছর বয়সী ওই মার্কিন ব্যক্তি নিজের আসল পরিচয় গোপন করে ডেটিং অ্যাপে মহিলাদের সঙ্গে আলাপ জমাতেন। এরপর তাদের সঙ্গে দেখা করতেন তিনি। মিষ্টি মিষ্টি কথা বলে মহিলাদের কাছে নিজেকে জনপ্রিয় করে তুলতে সক্ষম হয়েছিলেন অভিযুক্ত। নানান কারণ দেখিয়ে আলাপ হওয়া মহিলাদের কাছ থেকে ডলার হাতাতেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম নেলসন কাউন। তিনি নিউ ইয়র্কের বাসদিন্দা। যে নারীদের সঙ্গে নেলসন কাউন প্রতারণা করেছিলেন, তাদের মধ্যে একজন জানান, কাউন নিজেকে ভিয়েতনাম যুদ্ধের নায়ক হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে আলাপ জমাতেন। শুধু তাই নয় নিজেকে ক্যান্সার আক্রান্ত বলেও দাবি করতেন অভিযুক্ত। এইভাবে সহানুভূতি আদায় করে মহিলাদের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতাতেন কাউন। প্রতারিত ওই মহিলা আরও বলেন, ‘আমি মনে করি তার সারা জীবনের জন্য জেলে থাকা উচিত।’

নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী ৪৯ বছর বয়সী ওই মহিলা ২০০০ সালের অগাস্ট মাসে কাউনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এক রেস্তোঁরাতে। অভিযুক্ত ‘হ্যান্ডসাম’ ব্যক্তি তাঁকে ব্রেকআপের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছিলেন বলে জানিয়েছেন মহিলা। শুধু তাই নয় তিনি আরও বলেন, ‘আমি তাঁর প্রতি খুব আকৃষ্ট ছিলাম, তিনি প্রথমে খুব চার্মিং ছিলেন।’ দশ গুণ পরিমাণ ডলার ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর তিনি ৫ হাজার ডলার প্রতারণার শিকার হয়েছেন বলে জানান। ২০১২ সাল থেকে নেলসন কাউন বহু নারীর সঙ্গে এইভাবে প্রতারণা চালিয়ে আসছে বলে জানিয়েছে পুলিশ। সব মিলিয়ে ১.৮ মিলিয়ন মার্কিন ডলার প্রতারণা করেছে অভিযুক্ত।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা