লক্ষ্মী এলো ঘরে, তৃ্তীয় বার কন্যা সন্তানের বাবা হলেন মার্ক জুকারবার্গ

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ফেসবুক প্রতিষ্ঠাতা তথা মেটার সিইও মার্ক জুকারবার্গের। ব্যবসা ক্রমশ তলানির দিকে। উল্টে কর্মীদের গণহারে ছাঁটাই করে বিশ্বজুড়ে চরম সমালোচনার মুখে পড়েছেন। তার মধ্যেই অবশ্য সুখবর। ফেসবুক প্রতিষ্ঠাতার ঘরে এলো লক্ষ্মী। তৃতীয়বার পিতৃত্বের স্বাদ পেলেন তিনি। শুক্রবার নিজের একরত্তি ফুটফুটে সন্তানের ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর জানিয়েছেন জুকারবার্গ। আর তৃতীয়বার বাবা হওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে মেটার সিইওকে শুভেচ্ছা জানানোর বন্যা বয়ে গিয়েছে।

২০০৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেই প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম আলাপ হয় মার্ক জুকারবার্গের। দীর্ঘ নয় বছর প্রেম শেষে নতুন জীবন শুরু করেন দুজনে। গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয়বার বাবা হতে চলার খবর আগাম জানিয়েছিলেন মার্ক জুকারবার্গ। ইনস্টাগ্রাম পোষ্টে তৃতীয় সন্তানের কথা জানিয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা লিখেছিলেন, অনেক ভালবাসা, অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে ম্যাক্স এবং অগাস্ট আগামী বছর নতুন বোনকে পাচ্ছে। গত জানুয়ারি মাসে স্ত্রী প্রিসিলা চ্যানের বেবি বাম্পের ছবিও প্রকাশ করেছিলেন।

শুক্রবার ফেসবুকে স্ত্রী প্রিসিলা চ্যান ও সদ্যোজাত কন্যা সন্তানের দুটি ছবি পোস্ট করেছেন জুকারবার্গ। পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বে তোমাকে স্বাগতম, অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি আমাদের জন্য আশির্বাদ।’ ঝড়ের বেগেই ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা