বারবার সলমনকে মেরে ফেলার হুমকি, রাজস্থান থেকে গ্রেপ্তার বছর একুশের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ কয়েক ধরেই বলিউড জেরবার। ফের মৃত্যু হুমকি পেয়েছেন সুপারস্টার সলমন খান। পাঞ্জাবী গায়ক লরেন্স বিষ্ণোইয়ের হত্যার পর থেকেই একাধিক বলিউডের একাধিক তারকা মৃত্যুর হুমকির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে সুপারস্টার সলমন খানের বাবাকে উড়ো চিঠির মাধ্যমে হত্যা হুমকি দেওয়ার পর থেকেই নড়ে চড়ে বসে সরকার। ইতিমধ্যেই সলমন খানকে y+ ক্যাটাগরি নিরাপত্তার সুবিধা দিয়েছে আদালত। এছাড়াও লাইসেন্সপ্রাপ্ত বন্দুকও সবসময় কাছে থাকে সলমনের এবং মুম্বই থাকাকালীন বুলেট প্রুফ গাড়ি চড়ে ঘুরে বেড়ান সলমন। একবার সলমনকে দিন দুপুরে হত্যার প্রচেষ্টাও চালিয়েছিলেন লরেন্স বিষ্ণোইয়ের দলবল। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ।

এদিকে দিন কয়েক আগেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সলমনকে তাঁর কাছে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন। আর এর দিন কয়েক বাদেই ফের ইমেলের মাধ্যমে মৃত্যু হুমকি দেওয়া হয় সলমনকে। যেখানে বলা হয় লরেন্সের বিশেষ সহযোগী গোল্ড ব্রার সালমানের সঙ্গে দেখা করতে চান, এরপরেই তাঁদের নিরাপত্তা আরও জোরদার হয়। এমনকি সালমানের বাড়িতের ভক্তদের ভিড় জমায়েতে তালা পরিয়ে দেওয়া হয়। শুরু হয় তদন্ত, কে এই ইমেল পাঠিয়েছে। কিছুদিন আগেই শোনা যায়, বিদেশ থেকে নায়কের প্রাণে মেরে ফেলার হুমকি এসেছে।

শেষমেশ পুলিশ রবিবার রাজস্থান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। শুধু একজন নয়, বান্দ্রা পুলিশের একটি দলকে আটক করা হয়। ২১ বয়সী যুবকের নাম, ধাকড় রাম বিষ্ণোই। যোধপুরের লুনি থানার অধীনে রোহিচা কালান গ্রামের ধানির বাসিন্দা সে। এতদিন অস্ত্রোপচারের একটি মামলায় জামিনে ছিলেন অভিযুক্ত। এই প্রসঙ্গে, জোহপুরের ডিসিপি গৌরব যাদব জানান, মুম্বাইয়ের বান্দর থানার একটি দল রোববার বিষ্ণোইকে গ্রেপ্তার করেছে। হুমকি সম্পর্কে অভিযোগটি সম্প্রতি সলমনের বিশেষ বন্ধু প্রশান্ত গুঞ্জালকার বান্দ্রা থানায় দায়ের করেছিলেন। সম্প্রতি সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিচে নায়কের অফিসে রোহিত গার্গ নামক একটি আইডি থেকে ইমেল আসে।

ই-মেইলের প্রেরক বলেন, “গোল্ড ভাই মামলাটি বন্ধ করার জন্যে মুখোমুখি কথা বলতে চেয়েছিলেন।” মামলার বিস্তারিত তদন্তের পর, পুলিশ অভিযুক্ত ব্যক্তির খোঁজে রাজস্থানে একটি দল পাঠায়। এবং সেখান থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। হুমকি মেইল পাওয়ার পর মুম্বাই পুলিশ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার বিরুদ্ধে একটি এফআইআর করে।

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট