আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা, এলোপাতাড়ি গুলিতে নিহত তিন শিশু সহ ৬

সোমবার স্থানীয় সময় দশটা নাগাদ ন্যাশভিলের এক স্কুলে ওই হামলার ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলায় ঝরল নিরীহ প্রাণ। সোমবার সকালে ন্যাশভিলের কোভিন্যান্ট স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ২৮ বছর বয়সী এক তরুণী। গুলিতে তিন পড়ুয়ার সহ মোট ছয় জন প্রাণ হারিয়েছেন। ওই ছয়জনের মধ্যে হামলাকারী তরুণীও রয়েছে। কী কারণে ওই হামলা তা নিয়েও ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারীরা। ঘটনার কথা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা।

ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন আরোন সাংবাদিক সম্মেলনে জানান, এদিন সকাল দশটা নাগাদ আচমকাই কোভিন্যান্ট ক্রিশ্চিয়ান স্কুলে হানা দেয় বছর আটাশের এক বন্দুকবাজ। তার সঙ্গে দুটি কার্তুজ বোঝাই অ্যাসাল্ট রাইফেল ছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই স্কুলের দরজা খুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। আচমকা গুলির শব্দ শুনে প্রাণভয়ে পালানোর চেষ্টা করে পড়ুয়া ও শিক্ষক-অশিক্ষক কর্মীরা। কিন্তু তিন পড়ুয়া গুলিতে মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে।

এলোপাতাড়ি গুলিতে আরও কয়েকজন গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজন প্রাণ হারায়। হামলার খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। আততায়ীকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু আত্মসমর্পণ না করে পাল্টা পুলিশের ওপরে গুলি চালায় আততায়ী। পাল্টা গুলি চালায় পুলিশ। বেশ কিছুক্ষণ গুলিযুদ্ধের পরে ঘাতক তরুণীকে খতম করতে সফল হয়েছেন পুলিশ আধিকারিকরা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা