মেক্সিকোয় শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩৯ অভিবাসী

মেক্সিকোর প্রশাসনের তরফে মঙ্গলবার এই খবর নিশ্চিত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকা সীমান্তের কাছে উত্তর মেক্সিকোতে (Mexico) একটি শরণার্থী (Migrant) শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire) মৃত্যু (Death) হল ৩৯ জন শরণার্থীর। মেক্সিকোর প্রশাসনের তরফে মঙ্গলবার এই খবর নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সংস্থা এপি সূত্রে জানা গিয়েছে, মার্কিন সীমান্তের কাছে মেক্সিকোর সিউদাদ জুয়ারেজে (Ciudad Juarez) মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটে আগুন লাগে সোমবার গভীর রাতে। অগ্নিকাণ্ডের ফলে ৩৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় জখম হয়েছেন আরও ২৯ জন। তাঁদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। মৃত ও জখমরা কোন দেশ থেকে এসেছেন তাও স্পষ্ট নয়।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দফতরের তরফে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্তকারী আধিকারিকরা সরেজমিনে খতিয়ে দেখছেন। আহত ও নিহতদের মধ্যে বহু ভেনেজুয়েলার নাগরিক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সিউদাদ জুয়ারেজ (Ciudad Juarez) একটি প্রধান ক্রসিং পয়েন্ট। এর আশ্রয়কেন্দ্রগুলিতে বহু শরণার্থী আশ্রয় নেয় সীমান্ত পারাপারের জন্য।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা