আলভেজের পরে ঘর ভাঙছে ধর্ষণে অভিযুক্ত মেসির সতীর্থের

২৪ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পিএসজির তারকা ফুটবলার হাকিমির বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রাজিলিয় তারকা দানি আলভেজের পরে এবার ঘর ভাঙছে ধর্ষণে অভিযুক্ত পিএসজি’র তারকা ফুটবলার আশরাফ হাকিমির। মরক্কোর জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলারের স্ত্রী হিবা আবুক স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরে প্রথমবার মুখ খুলে জানিয়েছেন, ‘হাকিমির সঙ্গে তিনি আর একই ছাদের তলায় কাটাতে চান না। স্বামী নয়, অভিযোগকারিণীর পাশেই থাকবেন।’ হিবার ওই মন্তব্যের পরেই স্পষ্ট হয়েছে, পিএসজি তারকার দাম্পত্য জীবনে ভাঙন শুধু সময়ের অপেক্ষা।

গত মাসেই মরক্কোর জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় তথা পিএসজিতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেদের সতীর্থ আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন ২৪ বছর বয়সী এক তরুণী। ওই অভিযোগ নিয়ে তদন্তের কথা জানিয়েছে প্যারিস পুলিশ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন হাকিমি। তিনি পাল্টা দাবি করেছেন, তাঁর সম্মান নষ্টের জন্যই মিথ্যা অভিযোগ করা হয়েছে। যদিও গত শনিবার ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগকারিনী দাবি করেছেন, ‘প্যারিসের বাড়িতে ডেকে তাঁকে ধর্ষণ করেছেন পিএসজি তারকা আশরাফ হাকিমি।’

স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পরেই মানসিকভাবে ভেঙে পড়েছেন পিএসজি’র তারকা ফুটবলারের স্ত্রী হিবা আবুক। প্রথমবার নীরবতা ভেঙে সাংবাদিকদের জানিয়েছেন, ‘হাকিমির সঙ্গে আর থাকবেন না। বিচ্ছেদের কাগজপত্র প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছি। একজন মহিলা হিসেবে আমি অভিযোগকারিনীর পক্ষেই থাকব।’

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা