কিরঘিজস্তানকে হারিয়ে ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতা জিতল সুনীল ছেত্রীরা

মঙ্গলবার দেশের জার্সি গায়ে ৮৫তম গোল করলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাচ ড্র করলেই চ্যাম্পিয়ান হতো ভারত। কিন্তু জয়ের মজা আলাদাই। তাই প্রথম থেকেই জয়ের জন্য ঝাঁপিয়েছিল ইগর স্টিমাচের ছেলেরা। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল। কিরঘিজস্তানকে ২-০ গোলে হারিয়ে ত্রিদেশীয় প্রতিযোগিতা জিতল সুনীল ছেত্রীরা। এদিন দেশের জার্সি গায়ে ৮৫তম গোল করলেন ভারত অধিনায়ক।

ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচে মায়ানমারকে ১-০ গোলে হারিয়েছিল সুনীলরা। এদিন কিরঘিজস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক দল সাজিয়েছিলেন কোচ স্টিমাচ। ডান ও বাম-দুই প্রান্ত ব্যবহার করে বারে বারে আক্রমণে উঠছিলেন আকাশ মিশ্র, ব্রেন্ডন ফার্নান্ডেজরা। সেই আক্রমণ সামাল দিতে হিমশিম খায় কিরঘিজস্তানের রক্ষণ ভাগের ফুটবলাররা। ৩৪ মিনিটের মাথায় কাঙ্খিত গোল পেয়ে যায় ব্লু ব্রিগ্রেড। ফ্রিকিক থেকে কিরঘিজ বক্সে বল ভাসিয়ে দেন ব্রেন্ডন। বাঁ পায়ের টোকায় তা জালে জড়িয়ে দেন সন্দেশ জিঙ্ঘন। 

গোল শোধের জন্য দ্বিতীয়ার্ধে ঝাঁপানোর চেষ্টা করেছিল কিরঘিজস্তান। কিন্তু ভারতের রক্ষণকে টলানো যায়নি। জয় নিশ্চিত হওয়ায় বেশ কয়েকটি পরিবর্তনও করেছিলেন কোচ ইগর স্টিমাচ। ৮৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ভারত। বক্সের মধ্যে নাওরেমকে ফাউল করেন এক কিরঘিজ খেলোয়াড়। সঙ্গে সঙ্গেই পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।

 

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা