ইমরানের বিরুদ্ধে ফের জারি গ্রেফতারি পরোয়ানা

আদালত তাঁকে ১৮ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিচারককে হুমকি দেওয়া সংক্রান্ত মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের (Imran khan) বিরুদ্ধে ফের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হল। বুধবার ইসলামাবাদের একটি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিন বিচারক মালিক আমান এই রায় ঘোষণা করেন। এর আগে শুনানি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন ইমরান খান। তবে তা খারিজ করে দেয় আদালত।

উল্লেখ্য গত বছরের ২০ আগস্ট ইসলামাবাদের ফাতিমা জিন্নাহ পার্কে সমাবেশ করেন পিটিআই চেয়ারম্যান ইমরান। সমাবেশে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী ও পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হুমকি দেন বলে অভিযোগ। সেই ঘটনার পর ইমরান খানের বিরুদ্ধে মামলা হয়। বুধবার ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতে ইমরান খানের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু ইমরান খান আদালতে উপস্থিত হননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বারবার অনুপস্থিতির কারণে ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানান।

প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বুধবার শুনানির সময় ইমরান খানের আইনজীবীরা জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বহাল রাখার আবেদন করেছিল আদালতে।  কিন্তু আদালত তাঁকে ১৮ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা