পাকিস্তানের পঞ্জাবে বিনে পয়সার আটা নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ১১

পদপিষ্টের ঘটনায় উদ্বিগ্ন পঞ্জাবের তদারকি মুখ্যমন্ত্রী মহসিন নকভি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভিখারি দশায় পৌঁছে যাওয়া পাকিস্তানে গত কয়েক মাস ধরেই চলছে চরম খাদ্যাভাব। রমজান উপলক্ষে গরিব মানুষদের জন্য বিনে পয়সায় আটা বিলির সিদ্ধান্ত নিয়েছে শাজবাজ শরিফ সরকার। আর সেই আটা নিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারাতে হচ্ছে বহু গরিব মানুষকে। শুধু মাত্র পঞ্জাবেই গত কয়েকদিনে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েন ১১ জন। আহত হয়েছেন অসংখ্য।

গতকাল মঙ্গলবারই বিনে পয়সার গম পাওয়া নিয়ে পঞ্জাবের চার জেলা সাহিওয়াল, বাহাওয়ালপুর, মুজফফরগড় ও ওকারায় হুড়ুহুড়িতে পদপিষ্ট হয়ে দুজন মহিলা প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ৬০ জন। সাহিওয়ালপুরের কায়েদ-ই-আজম স্টেডিয়ামে গম বিতরণকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। আর তাতেই পদপিষ্ট হয়ে নাসিমা আক্তার নামে এক বৃদ্ধা মারা যান। কয়েকদিন আগে ফয়সালাবাদ, মুলতান এবং জেহাইওয়ানেও গম নিতে গিয়ে পদপিষ্টে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছিল।

যেভাবে গম বিলিকে কেন্দ্র করে হুড়ুহুড়িতে মৃত্যুর মিছিল বাড়ছে তাতে উদ্বিগ্ন পঞ্জাবের তদারকি মুখ্যমন্ত্রী মহসিন নকভী। বুধবার প্রশাসনের শড়্ষ আধিকারিক ও মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, গম বিরতণের সময় মন্ত্রী এবং সরকারি আধিকারিকরা বিতরণকেন্দ্র গুলি পরিদর্শনে যাবেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা