বাড়িতেই বিদেশী রান্নার স্বাদ নিতে চান, বানিয়ে ফেলুন মাইশোর মাটন কারি

গ্রেভি ভালোমতো কষে গেলে সেদ্ধ মাংসটা এই গ্রেভিতে দিয়ে খুব ভালো করে মেশান। হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্নায় নতুনত্ব আনার জন্যে বাড়িতে বানান মাইশোর মাটন কারি। দেশী স্টাইলের মাটন তো অনেক খেয়েছেন। এবার বিদেশী স্টাইলের মাটন বানান। রইল রেসিপির হদিস।

উপকরণ

মাটনের টুকরো (৫০০ গ্রাম), পেঁয়াজ (লম্বা পাতলা করে কাটা, ২ টি বড়ো মাপের), রিফাইন্ড অয়েল (২ টেবিল চামচ), গোটা সর্ষে (১/৪ চামচ), ছোট এলাচ (৪টি), স্টার অ্যানিস (১টি), কারিপাতা (১মুঠো), ধনে গুঁড়ো ( আধ চা চামচ), জল ঝরানো টকদই (১/৩ কাপ), টমেটো পিউরি (১টেবিল চামচ), অড়হর ডাল (আধ চা চামচ), দারচিনি (১ ইঞ্চি), লবঙ্গ (৪ টি), কাঁচালঙ্কা (২টি, চেরা), লাল লঙ্কা গুঁড়ো (৩ টেবিল চামচ), জিরে গুঁড়ো (আধ চা চামচ)।

অন্যান্য উপকরণ

আদা বাটা (২ টেবিল চামচ), জল (৫০০ মিলি), হলুদ গুঁড়ো (আধ চা চামচ), নুন (২ চিমটে), রসুন বাটা(৩ টেবিল চামচ), মেথি (১ চা চামচ), লাল লঙ্কা গুঁড়ো ( আধ চা চামচ)।

প্রণালী

একটা কড়াই মাঝারি আঁচে বসান। গরম করে মাটনের টুকরোগুলো দিয়ে একে একে আদা রসুন বাটা, মেথি, টকদই, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং নুন। খুব ভালো করে কষিয়ে গরম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢিমে আঁচে এক ঘন্টা রান্না করুন। মাংস সেদ্ধ না হলে আরো একটু জল দিতে পারেন। অন্য একটা কড়াইতে তেল গরম করে অড়হর ডাল আর সর্ষে দিয়ে নেড়েচেড়ে নিন যতক্ষণ না ডালে সোনালী রঙ ধরছে। একে একে দিন দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ। আধ মিনিট ভেজে নিন । এবার এর মধ্যে পেঁয়াজ, কাঁচালঙ্কা, কারিপাতা দিয়ে ভাজুন। পেঁয়াজে সোনালী রঙ ধরলে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং টমেটো পিউরি দিন। গ্রেভি ভালোমতো কষে গেলে সেদ্ধ মাংসটা এই গ্রেভিতে দিয়ে খুব ভালো করে মেশান। হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২