আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘নজর রাখছি’ রাহুল কাণ্ডে মুখ খুললেন জার্মান বিদেশ মন্ত্রকের মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক: রাহুল গান্ধির সাংসদপদ খারিজ নিয়ে মোদি সরকারের অস্বস্তি ক্রমশই বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরে এবার প্রাক্তন কংগ্রেস সভাপতির মানহানি মামলায় সাজা ও লোকসভার সাংসদ পদ খারিজ নিয়ে মুখ খুললেন জার্মান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অ্যানালিয়া বায়েরবোক। বুধবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘মানহানি মামলায় রাহুল গান্ধির সাজা এবং লোকসভায় তাঁর সাংসদ পদ খারিজের ঘটনার দিকে নজর রাখছে জার্মানি। উচ্চ আদালতে যাওয়ার পরে সাজা বহাল থাকে কিনা এবং রাহুলের সাংসদ পদ খারিজ বজায় থাকে কিনা, তার জন্য অপেক্ষা করা হচ্ছে। আশা করছি, বিচারব্যবস্থার স্বাধীনতা এবং গণতন্ত্রের মূল্য প্রয়োগ করা হবে।’

জার্মানির বিদেশ মন্ত্রকের মুখপাত্রের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। টুইটে তিনি লিখেছেন, ‘জার্মানির বিদেশ মন্ত্রকের মুখপাথকে ধন্যবাদ জানাচ্ছি মুখ খোলার জন্য। রাহুল গান্ধির বিরুদ্ধে ব্যবস্থার মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে ভারতে গণতন্ত্রকে কিভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’ যদিও জার্মানির বিদেশ মন্ত্রকের মুখপাত্রের মুখ খোলার পরেই বিদেশি রাষ্ট্রগুলিকে হুঁশীয়ারি দিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজেজু বলেছেন, ‘অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির নাক গলানোর চেষ্টা বরদাস্ত করা হবে না।’

উল্লেখ্য মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে গত বৃহস্পতিবারই রাহুল গান্ধিকে দুই বছরের জেলের সাজা শুনিয়েছিল সুরাত আদালত। আর তার ২৪ ঘন্টার মধ্যেই নজিরবিহীন ত‍ৎপরতায় প্রাক্তন কংগ্রেস সভাপতির সাংসদ পদ খারিজ করেছিলেন লোকসভার সাংসদ ওম বিড়লা। এমনকী গত সোমবার সাংসদ হিসেবে পাওয়া দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের বাংলো খালি করার জন্য রাহুলকে উচ্ছেদের নোটিশও ধরানো হয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ