ইতালিয় মডেলের পোশাকে, বিদেশে পুরষ্কৃত কলকাতার স্বাতী

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনার খাঁচায় বন্দি জীবন কখনই সুখের হয় না।
কেবল স্বাধীনতার মাধ্যমেই পাওয়া যেতে পারে প্রকৃত শান্তি। যেখানে আমরা নিজেদের ইচ্ছায় নিজেদের মতো করে জীবন যাপন করতে পারি।
বিশিষ্ট বাঙালী চিত্র শিল্পী স্বাতী ঘোষের আঁকা ‘স্বাধীনতা ও শান্তি’ বিষয়ে সাদা পায়রার ছবিতে ফুটে উঠেছে সেই স্বাধীনতার চিত্রই। কলকাতার বালিগঞ্জের বাসিন্দা স্বাতী ঘোষের ছবি বহুবার বিদেশের মাটিতে সমাদৃত হয়েছে।

এবার ইতালির মিলানিজ গ্যালারিতে স্বাতী ঘোষের আঁকা সাদা পায়রার অসাধারন তৈলচিত্র কাপড়ে ছাপিয়ে সেই কাপড় পরেই ফ্যাশান শো(Fashion Show) তে পা মেলালেন ইতালীয় মডেল। পরিচালক ‘রোসেলি ক্রেপালদি’ আয়োজিত ফ্যাশন শো তে এই শিল্পকর্ম ফুটিয়ে তোলা পোশাকটি পুরষ্কৃত হয়, যা দেখতে ভিড় করেন বহু মানুষ।

ইতালির(Itally) মিলানের ব্রেরাতে ‘এল আরটে স্ফিদা ইল টেম্পো আর্ট এন্ড মোড’ নামে জমকালো এই প্রদর্শনীতে অতিথি শিল্পী হিসাবে আমন্ত্রিত ছিলেন স্বাতী। ইতালির মিলানেই গত বছর শারদীয়া উৎসবের সময় স্নাই সানসিরো হিপোড্রাম রেস কোর্সের প্রদর্শনশালায় একমাত্র ভারতীয় শিল্পী হিসাবে স্বাতী জিতে নেন ‘আর্ট এন্ড ক্যাভালো থ্রোফিও’ পুরস্কার। বর্তমানে রোমের মাইক্রো আর্টি ভিসিভ গ্যালারিতে আজ ৩১ মার্চ শেষ হচ্ছে এক বিশেষ চিত্র প্রদর্শনী।

সেখানেই গৌতম বুদ্ধের পান্ডুলিপিতে উল্লেখিত শান্তি স্থাপনের উপায় নিয়ে তৈরি শিল্পকর্ম ‘নির্ভানা’ এক্রেলিক চিত্রের জন্যে চিত্র শিল্পী স্বাতী ঘোষকে(Swati Ghosh) তৃতীয় পুরষ্কার তুলে দেওয়া হয় মার্গারিটা ব্লোনেস্কা সি আর ডি-র উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে। ‘তামারা ডি লেম্পিকা’ -এইপোলিশ শিল্পীর নামাঙ্কিত পুরষ্কার তুলে দেওয়া হয় রোমের সংস্কৃতি মন্ত্রক ও পোলিশ দূতাবাসের সহযোগিতায়। স্বাতী জানান,দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে তাঁর শিল্প কর্মের এই সাফল্য তাঁর গুরুদেবেরই আশীর্বাদ।

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের