হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার (১৭ নভেম্বর)  ভোররাতে হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে তেহরি গাড়ওয়াল জেলায় একটি ব্রিজ থেকে খাদে উল্টে পড়ে যাত্রীবাহী বাস। তাতেই মৃত্যু হয়েছে ৮ জনের, আহত হয়েছেন আরও ২৬ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।   

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে গুলার বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে যাত্রীবোঝাই  বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে জলে পড়ে যায়। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার  তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। হাসপাতালে মৃত্যু হয়েছে আরও দুজনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮।  খবর পেয়েই SDRF-এর ব্যাসি ও ঢালওয়ালা পোস্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ২৬ জনের চিকিৎসা চলছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অতিরিক্ত উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকাজে স্থানীয় পুলিশও সহযোগিতা করছে। 

আরও পড়ুন: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

উল্লেখ্য, উত্তরাখণ্ডে সোমবারও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। রুদ্রপ্রয়াগের বাঁশওয়াড়া-কাণ্ডারা মোটর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় একটি বোলেরো গাড়ি। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ৪ জনের। আহত হয়েছিলেন আরও ৬ জন। পরপর এই দুর্ঘটনায় পাহাড়ি রাস্তায় যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তীসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড