দু’সপ্তাহ ধরে গা-ঢাকা দেওয়ার পর অবশেষে গ্রেফতার অমৃতপালের সঙ্গী

শুক্রবার পঞ্জাবের লুধিয়ানার (Ludhiana) সোনেয়াল (Sonewal) থেকে অমৃতপালের সঙ্গী জোগা সিংকে (Joga Singh) গ্রেফতার করেছে তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: খালিস্তানি নেতা অমৃতপাল সিং (Amritpal Singh) এখনও নিখোঁজ। তবে দু সপ্তাহ আগে তাঁর সঙ্গে পলাতক হওয়া এক সঙ্গী অবশেষে পুলিশের জালে ধরা পড়ল। শুক্রবার পঞ্জাবের লুধিয়ানার (Ludhiana) সোনেয়াল (Sonewal) থেকে অমৃতপালের সঙ্গী জোগা সিংকে (Joga Singh) গ্রেফতার করেছে তদন্তকারীরা।

খালিস্তানপন্থী সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’ এবং তার প্রধান অমৃতপাল সিং এর বিরুদ্ধে অভিযান শুরু করেছিল পঞ্জাব পুলিশ। সেই অভিযানের সময় পুলিশের চোখে ধুলো দিয়ে গাড়ির চালক জোগা সিং এবং সহযোগী পাপলপ্রীতকে সঙ্গে নিয়ে পালিয়ে যান অমৃতপাল।

অভিযোগ, পুলিশকে বিভ্রান্ত করার জন্য অমৃতপাল সিং তাঁর গাড়ির চালক জোগা সিংকে তার নিজের মোবাইল ফোন চালু রাখতে বলেছিলেন। আর সেই ফাঁদে পা দেয় পুলিশ। পঞ্জাব পুলিশ অমৃতপাল সিংকে খোঁজার জন্য তাঁর গাড়ির চালকের ফোন ট্র্যাক করছিল। জোগা সিং এর ফোন ট্র্যাক করার পর অবশেষে তাঁকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। কিন্তু মূল পাণ্ডা অমৃতপাল এখনও অধরা। পুলিশ জানিয়েছে, যখন জোগা সিংকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সেই সময় তিনি একা ছিলেন। অমৃতপালের অবস্থান থেকে অনেক দূরে ছিলেন জোগা।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৬ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা